ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা নাকচ করলেন ট্রাম্প!

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১২:১০ পিএম

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা নাকচ করলেন ট্রাম্প!

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে ওই পরিকল্পনায় সম্মতি দেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করে।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘ইরানিরা কি এখনও একজন আমেরিকানকেও হত্যা করেছে? না। তারা এমন কিছু না করা পর্যন্ত আমরা তাদের রাজনৈতিক নেতাদের হত্যার বিষয়ে আলোচনা করতেও চাই না।’

ওই কর্মকর্তারা জানান, ইরানে ইসরায়েলি হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলি পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে ইসরায়েল জানায়, তাদের সামনে ইরানের সর্বোচ্চ নেতাকে (খামেনি) হত্যার সুযোগ রয়েছে। তবে ট্রাম্প সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।

ট্রাম্প ব্যক্তিগতভাবে এই পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। তবে জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প নিয়মিত যোগাযোগ রাখছেন।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ‘(আমাদের দুজনের) কথোপকথন নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়েছে। এর অনেক কিছুই ঘটেনি এবং আমি সেই আলোচনায় যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘তবে আমি এটুকু বলতে পারি, আমরা যা করা উচিত মনে করি তা-ই করি এবং ভবিষ্যতেও তা করব। আমি মনে করি, যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কোনটা সবচেয়ে উপযোগী।’

তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাস্তবায়নের বিষয়ে এখনও আশা ছাড়েননি ট্রাম্প। তিনি আশাবাদী যে, ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরান আলোচনা আবারও শুরু হবে। যদিও রোববার ওমানে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও চলমান সংঘাতের কারণে তা বাতিল হয়।

শুক্রবার রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, ইসরায়েলি হামলার ব্যাপারে ‘আমরা সব কিছুই জানতাম’।

উল্লেখ্য, ওই দিন ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে হামলা শুরু করে তেহরান। চলমান রয়েছে টানা তিন দিনের হামলা-পাল্টা হামলা।

প্রথম দিনের হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ‘এই অপরাধের মাধ্যমে (ইসরায়েলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদের সেই পরিণাম দেওয়া হবে।’