ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বাঘের গর্জনে এবার কাঁপবে নটিংহাম

প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৬:১৪ এএম

বাঘের গর্জনে এবার কাঁপবে নটিংহাম
টনটনের খেলার পর দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিদের মনে নতুন স্বপ্ন জাগিয়ে তুলেছেন টাইগাররা। অন্যদিকে সাকিব আল হাসানের সেঞ্চুরি কিংবা লিটন দাসের চমক লাগানো ৯৪ রানে সারা বিশ্বের ক্রিকেট দর্শকরা যেন চমকে গেছেন। সাকিব আবারো উঠে এসেছেন টপ ক্রিকেটারদের প্রথম চার্টে। ব্রিটেনের গণমাধ্যমে সাকিবকে নিয়ে চলছে ক্রিকেট ক্রিটিকদের অন্তহীন আলোচনা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এই খেলায় বিশ্ব যেন আরেক শক্তিশালী বাংলাদেশকে চিনতে পেরেছে। এদিকে ক্যারিবীয়দের তুলাধুনো করার আনন্দে গা না ভাসিয়ে কেঙ্গারু বধের রণ-পরিকল্পনায় শান দিচ্ছেন শাকিব-মাশরাফিরা। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপরীতে আগামীকাল বাংলাদেশ দলকে অত্যন্ত শক্তভাবেই মাঠে নামতে হবে। বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ের পাশাপাশি মানসিকভাবেও মোকাবেলা করতে হবে তাদের। অস্ট্রেলিয়ার ঝড়ো ব্যাটিং ও বাউন্সি বলের ফণা কিভাবে সামাল দেবে বাংলাদেশ- তা নিয়ে শঙ্কিত ব্রিটেনের বাঙালিরাও। আর সেজন্যই তারা মানসিক শক্তি দিতে চায় বাংলাদেশ দলকে। টনটনে সমর্থকরা নেচেছেন গ্যালারিতে, এমনকি গ্যালারির বাইরে তরুণ-তরুণীরা রীতিমতো নেচে নেচে গান গেয়েছেন। অসংখ্য দর্শক উপভোগ করেছে বাংলাদেশের এসব কোলাহল। কিন্তু কোনভাবেই বাংলাদেশি সমর্থকরা মাঠে বিদ্রুপাত্মক মন্তব্যে মেতে উঠেননি। সেজন্য কমেন্টেটররাও বিভিন্ন সময় প্রশংসা করেছেন তাদের। আগামীকাল নটিংহাম স্টেডিয়ামেও সেই ধারা অব্যাহত রাখতে চান তারা। এমনিতে অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল হলেও এবারের হট ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ডকে। সে হিসেবে বাংলাদেশিদের মনে একটা আশার আলোও আছে। অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে মাঠের যুদ্ধে আগামীকালের লড়াইয়ে জয় পাওয়া খুব একটা অসম্ভব না। বাংলাদেশের প্রতিটি খেলার দর্শক এবং সেরা দর্শক হিসেবে মাঠে পুরস্কারপ্রাপ্ত টাইগার সমর্থক জুয়েল বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার দিন টনটন যেন হয়ে উঠেছিল মিরপুর স্টেডিয়াম। আমরা কালও আমাদের সাপোর্ট, আমাদের প্রেরণা দিয়ে টাইগারদের উজ্জীবিত করব। নটিংহামও আরেক মিরপুর স্টেডিয়াম হবে আগামীকাল। টনটনে মাথায় বাংলাদেশের পতাকার ব্যাজ জড়িয়ে, উন্মুক্ত শরীরে বাংলাদেশের পতাকা এঁকে, মাথায় গামছা বেঁধে কিংবা সাময়িক সময়ের জন্য লুঙ্গি পরেও কেউ কেউ তাদের বাংলাদেশ প্রীতি দেখিয়েছেন। হাজারো মানুষ কিংবা টিভিতে লাখ লাখ দর্শক উপভোগ করেছে দর্শকদের এই বাংলাদেশ প্রীতি। নটিংহামও এভাবেই বাংলাদেশময় হবে, একটা দিনের জন্য হবে ব্রিটেনে আমাদের দর্শকদের একটা নিজস্ব স্টেডিয়াম- এই উদ্দীপনা নিয়েই মাঠে যাবে দর্শক, খেলতে নামবে টাইগাররা, সাহসের সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে আনবে বীর বাঙালি।