ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

প্রবাসীদের দাবি অবহেলিত সিলেট- ৪ আসনে স্থানীয় যোগ্য নেতৃত্ব

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০১:২৬ এএম

প্রবাসীদের দাবি অবহেলিত সিলেট- ৪ আসনে স্থানীয় যোগ্য নেতৃত্ব
বিলেতে বসবাসকারী সিলেটের চার সংসদীয় আসনের প্রবাসী বাসিন্দারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন। গত বুধবার পূর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কাউন্সিলর আব্দুল মুবিনের সঞ্চালনায় ও মৌলানা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল মালিক, এতে বক্তারা বলেন সিলেটের চার সংসদীয় আসন এলাকা প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ এবং অপরূপ সৌন্দর্যের লিলাভূমি হিসেবে পরিচিত, যা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বক্তারা আরও বলেন, স্থানীয় মানুষের সমস্যাবলি কেবলমাত্র সেই ব্যক্তিই গভীরভাবে বুঝতে পারবেন, যিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান— যেন আগামী নির্বাচনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যিনি সত্যিকার অর্থে স্থানীয় মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন। সভায় বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসে থেকেও সিলেটের মানুষ তাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের আকাঙ্ক্ষা—একজন যোগ্য, সৎ ও জনসেবায় নিবেদিত স্থানীয় প্রার্থী নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, তবে তা প্রবাসী ও দেশীয় উভয় সম্প্রদায়ের জন্যই আশীর্বাদ। তারা আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো এই আহ্বানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং স্থানীয় নেতৃত্বকে সামনে নিয়ে আসবে। সভা শেষে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং উন্নত, আত্মনির্ভর সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় অন‍্যান‍্যর মধ‍্যো বক্তব্য রাখেন ওয়ারিস উদ্দিন, মুক্তার হোসেন,কিবরিয়া, আজির উদ্দিন, তোরাব আলী, মুহাম্মদ আব্দুল্লাহ,গোলাম আজম,আফতার মিয়া,সাজ্জাদুর রহমান, ইকবাল আহমদ,আনোয়ার হোসেন সবুজ প্রমুখ ।