ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

এলসিবি ম্যানচেষ্টারের বিজয় দিবস পালন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪ পিএম

এলসিবি ম্যানচেষ্টারের বিজয় দিবস পালন
এলসিবি ম্যানচেষ্টারের ( ল্যাংগুয়েজ এন্ড কালচার অব বাংলাদেশ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে এলসিবি’র স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ম্যানচেষ্টারে ফালোফিল্ড লাইব্রেরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলসিবি’র অন্যতম সমন্বয়ক নাজমা ইয়াসমিনের স্বাগতিক বক্তব্যের মধ্যি দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। ব্যতিক্রমি আয়োজনের গোটা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাছলিমা আখতার, নুরানা হামিদ, সাবিনা ইয়াসমিন, ইফফাত শারমীন মিথুল ও নাজমা ইয়াসমিন। এরপর ‘আমাদের বিজয়’ নামের গীতি নাট্য দিয়ে সাজানো হয পুরো অনুষ্ঠান। নৃত্য আর গানের মধ্যি দিয়ে বাংলাদেশের বিজয়কে তোলে ধরা হয় এ অনুষ্ঠানে। গীতি নাট্য পরিবেশনায় ছিল ব্রিটেনে বেড়ে উঠা লাভিবা, বুশরা, রাইদা, আরীফিন, হাবিবা, আমিরা, আদিয়ান, তুষা, তাওসীফ, আবরার, জারীফ, স্বাধীন, আদৃতা, সাফোয়ান, রীশব, লিয়ানা, রাকা, রাইয়ান, আদীব, সাইরা, ইলম, প্রিময়, প্রভাত, ইমতিয়াজ। এছাড়া ছিল বিজয় নিয়ে তরুনী নাহদার আবেগময় নৃত্য। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ ফজল,সাবিনা ইয়াসমিন ও ইফফাত শারমীন মিথুল । দেশের গান পরিবেশন করেন ফিদা সারোয়ার নোমান। সম্মানীত অথিতি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাওয়েদ ইকবাল মজুমদার। গীতি আলেখ্যের মিউজিক কম্পোজে ছিলেন আদিব আলম। পুরো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের জিত্র ধারনে ছিলেন আবান জাওয়েদ। অনুষ্ঠানে শুরুতে ম্যানচেষ্টারের সমাজ-সংস্কৃতিতে কাজ করা তিন জন মানুষকে সম্মান জানানো হয় এলসিবির পক্ষ থেকে। সাংবাদিক-কলামিস্ট ফারুক যোশী, জিএমবিএ’র সাবেক চেয়ারম্যান কমিউিনিটি একটিভিস্ট মুহিবুর রহমান বাবু ও বর্ষিয়ান কমিউনিটি একটিভিস্ট সংস্কৃতি কর্মী মিসেস ফাতেমা আহসানুল্লাহকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় অনুষ্ঠানে।