ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বার্নলীতে স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবস পালিত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ পিএম

বার্নলীতে স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবস পালিত
গত ১৬ই ডিসেম্বর সোমবার নর্থ ইংল্যান্ডের বার্নলি শহরে স্থানীয় প্যারিশ হলে বার্নলি  আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় । বার্নলি  স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব জাহেদ মিয়ার সভাপতিত্বে ও জনাব আবু সুফিয়ান সুজনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুসা । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর হোসেন । পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ , জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় । আলোচনায় অংশ নেন বার্নলি আওয়ামীলীগ নেতা শিব্বীর আহমদ শুভ , সমুজ মিয়া , নাজীর মিয়া , মাহমুদ মিয়া , মখলিছ মিয়া , শেখ মোহাম্মদ দরছ , আব্দুল কুদ্দুস , বার্নলী যুবলীগ সভাপতি হোসেন আহমদ , সাধারণ সম্পাদক শাহাদত হোসেন আলী , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ,বার্নলী শ্রমিকলীগের আহবায়ক আবু সালেহ সিতাজ , সদস্য সচিব রয়েল আহমদ । বক্তারা পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায় তুলে ধরেন এবং এরই সাথে ৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সদা সমুন্নত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন । আলোচনায় প্রধান অতিথি জনাব মশিউর রহমান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর নির্দেশিত সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় আওয়ামীলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ ও কমিউনিটির আনসার মিয়া , শিপার আহমদ , মাহমুদ আলী , কালা মিয়া , আব্দুল হক , মোহাম্মদ আল আমিন ,দেবরাজ চৌধুরী , হাবিবুর রহমান হাবলু , মোফাজ্জল হোসেন , শাহেদুজ্জামান শিপলু , সালাহ্ উদ্দীন , দেলোয়ার হোসেন দিলু, শাহাদত হোসেন , রাসেল আহমদ, শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন।