ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

যুক্তরাজ্যে সাধারণ ক্ষমার বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করার জন্য স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯, ০৫:৩৫ পিএম

যুক্তরাজ্যে সাধারণ ক্ষমার বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করার জন্য স্মারকলিপি প্রদান
বৈধকাগজহীন ইমিগ্রান্টদের বৈধতা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে দীর্ঘদিন থেকে সরকারের প্রতি দাবী জানিয়ে আসছে বার্মিংহামের একটি ক্যাম্পেইন গ্রুপ।এ গ্রুপের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে গত ৭ আগস্ট বুধবার বেলা ১ ঘটিকায় লেবার দলের বার্মিংহামের ইয়ার্ডলীর এম পি জেস ফিলিপস এর সাথে সাক্ষাৎ করে কাউন্সিলর সাদেক মিয়া সমসু সহ ক্যাম্পেইন গ্রূপের অন্ন্যান্য সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপি প্রদান পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর সাদেক মিয়া সামসু বলেন যে,নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা গ্রহণের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে লেবার পার্টির এমপি রুপা হকের মতো যেন তিনিও সংসদে বৈধ কাগজহীন যারা ব্রিটেনে আছে তাদের সাধারণ ক্ষমার বিষয়টি আরো জোরালো ভাবে উত্থাপন করার জন্য তাঁর আলোচনায় অনুরোধ করেন ।এসময় কাউন্সিলার উল্লেখ করেন, বৈধ কাগজ-পত্রহীন অভিবাসীরা বৈধতা পেলে ব্রিটেনের বোঝা না হয়ে বরং অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার পাশা-পাশি আমাদের করি ইন্ডাস্ট্রির স্টাফ সংকটের হাহাকার কাটাতে আমরা সক্ষম হবো । ক্যাম্পেইন গ্রূপের রাজু আহমেদ মূল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে করে স্মারকলিপি এমপির হাতে তুলে দেয়া হয় । জেস ফিলিপস এমপি স্মারকলিপি গ্রহণ করে বলেন যে, তিনি বাংলাদেশি কমিউনিটির এ অনুরোধের ভিত্তিতে সাধারণ ক্ষমার বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে এবং নতুন ইম্মিগ্রেশন মিনিস্টারের কাছে উত্থাপন করবেন । উল্লেখ্য যে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০০৮ সালে লন্ডন মেয়র থাকাকালীন সময় থেকে বৈধ কাগজহীন অভিবাসী যারা দীর্ঘদিন ধরে বসবাসকারী তাদের সাধারণ ক্ষমার মাধ্যমে বৈধতা দেয়ার পক্ষে তৎপর ছিলেন,এমনকি তিনি মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রী পরিষদেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন । প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের প্রথম দিনে রুপা হক এমপি এ ব্যাপারটি তোলে ধরলে প্রধানমন্ত্রী তার আগের অবস্থানই নিশ্চিত করেছেন। এবং তিনি এ বিষয়ে অর্থনীতির সুবিধা-অসুবিধা দেখবেন বলে ঐদিনই মত দিয়েছেন। ক্যাম্পেইন গ্রূপ থেকে জানানো হয় দশ বছরের বেশি সময় ধরে যেই সমস্ত বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী ব্রিটেনে রয়েছে তাদের বৈধতা দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে পার্লামেন্টের একটি পিটিশন চলমান রয়েছে তাই কমিউনিটির সর্বস্থরের সবাইকে পিটিশনটি সাইন করার জন্য অনুরোধ করা হয় । উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিসবাহউর রহমান মিসবা,কামাল আহমেদ,আশিক মিয়া,সাংবাদিক জয়নাল ইসলাম ও ওবায়দুল কবির খোকন, সাজন মিয়া,মারুফ আহমেদ ।