ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম

মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’
লিওনেস মেসি

আটলান্টার মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে আবারও বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্যের শক্ত বার্তা দিল আলবিসেলেস্তেরা। ম্যাচের সেরা খেলোয়াড় ও অধিনায়ক লিওনেল মেসি জোড়া অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছেন। এরপর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার এই ধারাবাহিক সাফল্য কোনও কাকতালীয় বিষয় নয়।

বিশ্বমঞ্চের ফাইনালের টিকিট নিশ্চিত করার পর টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দলের লড়াকু মানসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেন এই কিংবদন্তি ফুটবলার।

টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার ঐতিহাসিক অর্জন সামনে রেখে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন মেসি। তিনি বলেন, “মানুষ এই মুহূর্তটা উপভোগ করতে থাকুক। এই দল যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য। আমরা আবারও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত চার বছর ধরে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা বিশ্বের সেরা দল— মানুষ সেটা পছন্দ করুক বা নাই করুক, যাই বলুক না কেন। এটা প্রমাণ করে, আমরা যা করেছি, তা কাকতালীয় ছিল না এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।”

তিনি আরও যোগ করেন, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি অর্জন, যা ফুটবল ইতিহাসে খুব কম দলই করতে পেরেছে। ব্যক্তিগতভাবে নিজের ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপের ফাইনাল (২০১৪, ২০২২, ২০২৬) খেলার সুযোগ পাওয়াকেও অবিশ্বাস্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন মেসি।

টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াডের চোট ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকলেও অধিনায়কের আস্থা ছিল দৃঢ়। মেসি বলেন, “অনেকেই এই দলকে বিশ্বাস করেনি। কিন্তু আমি জানতাম এই ছেলেরা কী করতে পারে। আমরা একসঙ্গে থাকলে নিজেদের ভেতর থেকেই বাড়তি কিছু বের করে আনতে পারি। দলের কয়েকজন খেলোয়াড় চোট ও নানা সমস্যা নিয়ে নিজেদের সামর্থ্যের শেষ সীমায় থেকে খেলেছে, কিন্তু এই দল সব সময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একজন আরেকজনকে অনুপ্রাণিত করে।”

থ্রি লায়ন্সদের বিপক্ষে ম্যাচের নাটকীয়তা নিয়েও কথা বলেন তিনি। মেসি বলেন, “আমরা বলছিলাম, এটা ফুটবল। কিন্তু আমরা জানতাম, এটা শুধু আরেকটি সাধারণ জয় নয়। এটা এমন একটি জয়, যেটা আর্জেন্টিনার মানুষ চেয়েছিল। আজকের প্রতিপক্ষ, আর যেভাবে আমরা তাদের হারিয়েছি— সব মিলিয়ে অবিশ্বাস্য অনেক কিছু ঘটেছে। এটা এমন একটা ম্যাচ ছিল, যা আমরা কোনোভাবেই হারতে চাইনি।”

চার বছর আগের কাতার বিশ্বকাপের মতোই এবারও দেশের কোটি কোটি সমর্থককে এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম কিংবা ওবেলিস্ক চত্বরে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা স্মরণ করে তিনি বলেন, “মানুষের এই আনন্দই দলকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়।”

মেসি বলেন, “আমরা আবার বিশ্বকাপের একটি ফাইনালে উঠেছি। এর মানে, আর্জেন্টিনা আবার বিশ্বের সেরা দুই দলের একটি। আজ আমরা শেষ ধাপটা পেরিয়েছি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।”

এখন আর্জেন্টিনার সামনে আর মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামী সোমবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে জয় পেলেই টানা দ্বিতীয়বার এবং নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের গৌরব অর্জন করবে মেসির আর্জেন্টিনা।