ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৩:১০ এএম

যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি
Photo @Chris McGrath/Getty Images প্রশ্ন থেকে যাচ্ছে, যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পরপরই ট্রাম্প শিবিরের এই ইংল্যান্ড-প্রীতি নিছক ঘটনাক্রম, নাকি লাখো দর্শকের নজর কাড়ার একটি কৌশলগত পদক্ষেপ-তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে জল্পনা রয়েছে।

চলতি বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র শুরুতে ভালো ছন্দে থাকলেও রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয়। নিজ দেশ বিদায় নেওয়ার পর এখন কোন দলকে সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মানুষ-এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি পরোক্ষভাবে ইংল্যান্ডের নাম উল্লেখ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে এই ঐতিহাসিক উদযাপনের মধ্যেই ইংল্যান্ডের আমেরিকায় এসে শিরোপা জিতে নেওয়াটা হবে একটি চমৎকার গল্প।

ইংল্যান্ডের দীর্ঘদিনের শিরোপাখরা প্রসঙ্গে জুলিয়ানি বলেন, তাঁর জানামতে ইংল্যান্ডের জন্য গত ৬০ বছর কষ্টের ইতিহাস বহন করে চলেছে, তাই এবার শিরোপা জিততে পারলে সেটি হবে দলটির জন্য এক অসাধারণ অর্জন।

তিনি নিজের বিশ্বাসের কথা জানিয়ে বলেন, টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সেরা হওয়ায় তারা এবার পুরো পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও হ্যারি কেইনদের পারফরম্যান্সের খোঁজখবর রাখেন। গত সপ্তাহে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে একজন দুর্দান্ত খেলোয়াড় চমৎকার মানুষ হিসেবে অভিহিত করেছিলেন।

ট্রাম্পের ফুটবলপ্রেমের নেপথ্যের একটি ঘটনাও তুলে ধরেন জুলিয়ানি। তিনি বলেন, কয়েক বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গলফ খেলার সময় সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনিও তাঁদের সঙ্গে ছিলেন, এবং সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন যে প্রেসিডেন্ট ফুটবল খেলাটি ভালোভাবেই বোঝেন।

জুলিয়ানির ধারণা, ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের সূত্র ধরেই প্রেসিডেন্টের মধ্যে এই খেলার প্রতি জানাশোনা ভালোবাসা তৈরি হয়েছে।

ইংল্যান্ড দল সম্পর্কে নিজের পর্যবেক্ষণ জানিয়ে জুলিয়ানি বলেন, দলটিকে তাঁর কাছে যথেষ্ট ভারসাম্যপূর্ণ মনে হয়েছে এবং তাদের প্রয়োজন আত্মবিশ্বাস, যা কোচকে খেলোয়াড়দের মধ্যে গেঁথে দিতে হবে-এই বিশ্বকাপ জেতার সব যোগ্যতা তাদের রয়েছে।

তিনি হ্যারি কেইনকে দলের এক নম্বর গোলদাতা এবং প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ইংল্যান্ড শিরোপা জিতলে তার প্রধান কৃতিত্ব যাবে কেইনের ওপর, আর কেইন জুড বেলিংহ্যাম দুজনেই অসাধারণ অ্যাথলেট।

সূত্র: ডেইলি মেইল