ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

নতুন বছর ও কিছু বিক্ষিপ্ত ভাবনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ০২:২২ এএম

নতুন বছর ও কিছু বিক্ষিপ্ত ভাবনা
১লা বৈশাখ সারা দিন সোশ্যাল মিডিয়ায় কোনও স্ট্যাটাস পোস্ট করিনি! ইচ্ছে করেই করিনি। বছর শুরুর রাত থেকেই এফবিতে দেখছি, নতুন বছর অর্থাৎ ১৪২৭ বঙ্গাব্দ উপলক্ষ্যে শুভেচ্ছার বন্যা! সে-সবের প্রতি যেমন কোনও আসক্তি নেই, তেমনই বিরক্তিও নেই। নৈর্ব্যক্তিক-ই বলা যায়। যাঁরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন, তাঁদের প্রতি ভালোবাসার কোনও খামতি নেই। তাই, বিরাগও নেই। কিন্তু নিজেকে বিভিন্ন সময় প্রশ্ন করেছি, নতুন বছর, ইদ, পুজো ইত্যাদি উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেই কি মানুষ ঋণমুক্ত হয়ে যায়! খাদ্যে টইটুম্বুর হয়ে পড়ে ভাঁড়ার! ম্লান মুখে হাসি ফোটে! শয্যাশায়ী মানুষগুলোর রোগমুক্তি ঘটে! অনাথ শিশুগুলো নতুন করে মা-বাবার সান্নিধ্য-লাভে সক্ষম হয়! উত্তরে বলতে পারি : কোনওটি-ই না। সম্ভব নয়। এ-আসলে লৌকিকতা! হ্যাঁ, এই শুভেচ্ছা বিনিময় দরকার বটে। অন্তত, যাঁরা সমস্যায় জর্জরিত নন, তাঁরা ক্ষণিকের জন্য হলেও দুঃখকে কিছুটা দূরে অর্থাৎ অালগোছে রেখে বিনোদনে মত্ত হতে পারেন! (দুই) ২০২০ কে নিয়ে বালখিল্য আমরা কম করিনি! বিশ্বব্যাপী পর্যটনের ধুম লেগেছিল নতুন বছরকে স্বাগত জানাতে! ২০১৯-এর অন্তিম সূর্যাস্ত আর ২০২০-এর নতুন সূর্যোদয় দেখার জন্য গাঁটের পয়সা কম খরচ হয়নি আমাদের! এত করে নতুন বছরকে স্বাগত জানিয়েও ২০২০ তার খেমা দেখাচ্ছে! আকাশ, বাতাস, জল, সমুদ্র, পৃথিবী সকলের জন্য! শুধু সম্পদশালী আর আধিপত্যবাদীরা-ই এসব একচ্ছত্রভাবে, নিজেদের ইচ্ছামতো ব্যবহার করবে, ভোগ করবে, যথেচ্ছাচার করবে! আর দুস্থ, নিরন্নদের জন্য বরাদ্দ থাকবে ডাস্টবিনের উচ্ছিষ্ট, বাতাসের কার্বন, সুউচ্চ অট্টালিকার ফাঁক গলে আসা দূষিত বায়ু! তা তো হয় না! সারা জীবন বিশ্ববাসীর যত সম্পদ, কয়েকজন মিলে ভোগ করলাম! নির্মল বাতাস দূষিত করলাম! ধরিত্রীর দোহাই না-মেনে তার উপর স্বেচ্ছাচার করলাম! নদ-নদী, সমুদ্রের জল দূষিত করলাম! দেশ-বিদেশে অবাঞ্ছিত যাতায়াত করে ধরাছোঁয়ার বাইরে থাকা মহাকাশকে কলুষিত করলাম! দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওজন স্তরকে ক্ষতবিক্ষত করলাম! শেষে প্রকৃতি শোধ নিতে গেলে নিরুপায় হয়ে হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকলাম! দুর্বিপাকে পড়ে কয়েকজন দুস্থকে সাহায্য করলাম! (তিন) যাঁরা সম্পদের পাহাড় গড়েছে, ব্যক্তি হোক বা রাষ্ট্র, তাঁদের সেই সম্পদের পাহাড় তৈরির নেপথ্যে কত লক্ষ-কোটি শ্রমিকের শ্রম লেগেছে! কত নদ-নদীর জল দূষিত হয়েছে! কত ভূগর্ভস্থ জল উত্তোলিত হয়েছে! মহাকাশে কত কার্বন জমেছে! ওজন স্তর ক্ষতবিক্ষত হয়েছে! এসব ক্ষতি কীভাবে পুষিয়ে দেয়া সম্ভব? এই আকাশ-বাতাস-অক্সিজেন-ওজন স্তর-ভূগর্ভস্থ জল, নদ-নদীর প্রবাহ, সব কিছুর সমান দাবিদার বিশ্বের প্রত্যেকজন নাগরিক! সাতশ কোটি জনগণের সমান অধিকার! এর বিনিময়ে আমার জন্য/ আমাদের জন্য/ প্রত্যেক জন নাগরিকের জন্য কেন বরাদ্দ হবে না সরকারি তহবিল থেকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসার সুবিধা? করোনা টেস্টসহ অন্যান্য কিট? কথাগুলো বিশেষ কোনও রাষ্ট্রের নাগরিকদের জন্য নয় শুধু, বিশ্বের সবগুলো রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য।