ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

শেখ হাসিনার উদ্দেশ্যে এক প্রবাসী বাংলাদেশির চিঠি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

শেখ হাসিনার উদ্দেশ্যে এক প্রবাসী বাংলাদেশির চিঠি
সুলতান খান
মাননীয় শেখ হাসিনা, প্রিয় নেত্রী। বিগত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত অরাজকতা সংঘটিত হল, যার ফলে দেশের মানুষের জান মাল রক্ষার্থে আপনি সিদ্ধান্ত নিয়ে আজ বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন। আল্লাহর অশেষ শুকরিয়া আপনি নিরাপদে আছেন। আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করছি। কারণ আপনি এখনো কেবল আওয়ামী লীগের দলের নেতা-কর্মী, কিংবা অনুসারী নয়, বাংলার প্রগতিশীল মানুষের শেষ আশ্রয়স্থল। আপনি এই বাংলাদেশের মেয়ে, বোন, মা ও অগণিত মানুষের প্রাণপ্রিয় নেত্রী। আপনি আবারও শিগগিরই দেশে ফিরবেন এটাই মানুষের প্রত্যাশা। ৫ ই আগস্ট এর পর থেকে আজ অবধি দেশে যে অরাজক অবস্থা বিরাজ করছে, তাতে দেশের অতুলনীয় ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বাংলাদেশকে অন্তত ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, অত্যন্ত ভেবেচিন্তে নিজেদের কর্মকৌশল নির্ধারণ করা দরকার। পনের বছর টানা ক্ষমতায় থাকলে কিছু ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। আমি মনে করি শুধু পার্টির লোকজনদের সাথে আলাপ আলোচনা না করে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিন। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা বলার পাশাপাশি ৫ আগস্ট এর আগে ও পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যে প্রাণহানি ঘটেছে তার জন্য অনুতপ্ত হওয়াটা স্বাভাবিক। সংখ্যায় একজন হলেও এটা মেনে নেয়া যায় না। মানুষ জনের অকাল মৃত্যুতে আমরা সবাই মর্মাহত, দুঃখিত ও শোকাহত। আওয়ামী লীগের লোকজনদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তারও বিচার হওয়া উচিৎ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। তবে এটাও তো সত্য যে, এই সব কিছুই ছিল একটি রাজনৈতিক গোষ্ঠীর মাষ্টার প্লান। “And it was meticulously planned”। বর্তমানে এই গোষ্ঠীর পরিকল্পনা হচ্ছে তাদের লোকদের দিয়ে বিভিন্ন নামে B,C, D টিম/ পার্টি গঠনের মাধ্যমে রাজনীতির মাঠকে দখল, নিয়ন্ত্রণ, ঘোলাটে করে দেওয়া এবং যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ। এ ব্যাপারে সবার সচেতন হওয়ার সময় এসেছে। পাশাপাশি আপনার দলের কিছু কিছু মানুষের যে ভুল-ভ্রান্তি ছিল তারও আলোচনা-সমালোচনা করুন, তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নিতে না পারার জন্য অনুশোচনা করা উচিত। এটাও জানান, আপনি সব সময় দুর্নীতিমুক্ত, আদর্শের প্রতি আস্থাশীল, কর্মঠ নেতা-কর্মীদের কাছে টানা, দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন; উদাহরণ হিসেবে প্রতিবার মন্ত্রিসভা গঠন করার সময় সে বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে, সেটা স্পষ্ট করে জানান। এটাও স্বীকার করা প্রয়োজন যে তাদের অনেকে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে, অনেকেই দুর্নীতিতে জড়িয়েছে। এ সবের পরও আপনার হাতে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিস্ময়কর। সারা বিশ্ব সেটা দেখেছে। এবার আগামীর জন্য দেশের মানুষের কাছে একটিই অঙ্গীকার করুন। বলুন, অতীতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, দেশকে দরিদ্রমুক্ত, আশ্রয়হীন মুক্ত করার অঙ্গীকার করেছিলেন। সেটা করেও দেখিয়েছেন। এবার একটি অঙ্গীকার করুন, আবার সুযোগ পেলে দেশকে দুর্নীতিমুক্ত করবেন। বঙ্গবন্ধু দুর্নীতিকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু তিনি সময় পাননি। এবার অন্তত চেষ্টা করবেন সবাইকে নিয়ে। সাথে সাথে দেশের মানুষ কে ধর্য্য ধারণ করার আহ্বান জানান। জাতিকে জানান দিন, আগামীতে কিভাবে আপনি দেশে সত‍্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠায় নেতৃত্ব বা সহায়ক ভূমিকা রাখবেন। আপনি যে উন্নয়ন করেছেন দেশের তা অকল্পনীয় তাও আপনি তুলে ধরুন। যতটুকু দেখা যাচ্ছে, একটি গোষ্ঠী দেশে দখলদার বাহিনী হিসেবে বেমালুম অন্যায় অবিচারে লিপ্ত। দেশকে আবার জঙ্গীধারা, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চায়। এতে করে দেশে একটি ধর্মীয় হানাহানি সৃষ্টির সমূহ আশঙ্কার রয়েছে, যেটি এখন পাকিস্তানে অহরহ ঘটছে। এ পরিস্থিতি নিয়ে আমার মত অনেকেই দেশের বাহিরে থাকা মানুষ আজ উদ্বিগ্ন। যতটুকু বুঝি রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার, নিরাপত্তা, শৃঙ্খলা, মুক্তচিন্তা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সহনশীলতা; সবই আজ এক অকল্পনীয় হুমকির সম্মুখীন। মানুষ আতংকের মধ্যে বসবাস করছেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে। আশা করি আপনার সুন্দর ও সময় উপযোগী বক্তব্য দেশের জনগণ ও দলের হাজার হাজার নেতা-কর্মীর মধ্যে আবার আশার আলো জাগাবে। কিছুটা হলেও সমাজের উদ্বেগ, উৎকণ্ঠা প্রশমিত করবে। মনে রাখবেন। আপনি জাতির জনকের কন্যা। এ জাতির প্রতি আপনার দায় কম নয়। জাতির মধ্যে নানা মত ও পথের মানুষ আছে, থাকবে। সবাই আপনাকে সম্মান করবে না, আবার কেউ কেউ আপনার জন্য জীবন দিয়ে দেবে। কেউ কেউ বেয়াদবি করবে। এই বেয়াদবদের জন্য আপনি কি সবার প্রতি নাখোশ হবেন? জাতীয় স্বার্থে ও জাতির জনকের স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ঐক্যবদ্ধ করার বিকল্প নাই। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতি, অল্ডারম্যান সুলতান খান, প্রবাসী বাংলাদেশি। জাতির জনক বঙ্গবন্ধুপ্রেমী। সাবেক কাউন্সিলর বিস্টল সিটি কাউন্সিল