ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ

মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধি

ইতালিপ্রবাসী সিলেটবাসীসহ বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয়ে রাজধানী রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতি-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইতালির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির সদস্যরা অংশ নেন।

রোমের মন্তেভেরদে এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি কাইসার আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন চকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদানী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি শাহীন আহমদ সাধারণ সম্পাদক মাসুক উদ্দিনসহ বিভিন্ন সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • আরও পড়ুন

অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেভেরদের বিশিষ্ট সমাজসেবক শহিদুল্লাহ আক্তার, মফিজ তালুকদার, মনির ভূঁইয়া, মন্ত্রেসাক্র শাহজালাল পরিষদের সাবেক সভাপতি ইমরুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, মাদানী স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় সাহা, মন্তেভেরদে ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সেন্টু ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি সাফা খন্দকার, কসবা সমিতির সভাপতি জীবন মোহাম্মদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, নবীনগর সমিতির সভাপতি সোহেল রানা, দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা বুলেট বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া সদর সমিতির প্রধান উপদেষ্টা রিপন শাহ, মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, কসবা সমিতির উপদেষ্টা বশির আহমেদ, রিয়াজ উদ্দিন, রিয়াজ মোল্লা, মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির আল আমিন, গাজী নাদিমসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের অধিকার স্বার্থ সংরক্ষণ, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা সংস্কৃতির চর্চা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির লক্ষ্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা ইউসুফ খান কে সাকের খান, সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শওকত হোসেন, সহসভাপতি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্নাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

তারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।

অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।