ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ

ইতালিতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত বাংলাদেশিসহ হাজারো অভিবাসীর জন্য আশার খবর এসেছে। দেশটির সাংবিধানিক আদালত এক যুগান্তকারী রায়ে বলেছেন, শুধু অবৈধভাবে দেশে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS)- প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের স্যানাটোরিয়া (Sanatoria) বা ইমার্সিওন (Emersione) কর্মসূচির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না। প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।

আদালত রায়ে উল্লেখ করেছেন, ধরনের স্বয়ংক্রিয় প্রত্যাখ্যান ইতালির সংবিধানে বর্ণিত সমতা, ন্যায্যতা এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, ইতালিতে বসবাসের বাস্তবতা, কর্মসংস্থান এবং জননিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পৃথকভাবে সিদ্ধান্ত দিতে হবে।

  • বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণ?

ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ অতীতে স্যানাটোরিয়া কর্মসূচির আওতায় বৈধ হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অনেকের আবেদন কেবল অবৈধ প্রবেশ বা ওভারস্টের (ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান) কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় অথবা বাতিল করা হয়।

নতুন এই রায়ের ফলে সেই আবেদনকারীদের জন্য আবারও আইনি সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে কিংবা একই কারণে প্রত্যাখ্যাত হয়েছিল, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর মাধ্যমে নিজেদের আবেদন পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

  • এখন কী করবেন আবেদনকারীরা?

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যাদের আবেদন ঝুলে আছে বা বাতিল হয়েছে, তারা সময় নষ্ট না করে নিজেদের পুরোনো নথিপত্র সংগ্রহ করে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন।

পুনর্মূল্যায়নের ক্ষেত্রে যেসব কাগজপত্র গুরুত্বপূর্ণ হতে পারে-

পূর্বের স্যানাটোরিয়া আবেদনের কপি

পাসপোর্ট পরিচয়পত্র

ইতালিতে বসবাসের প্রমাণ

চাকরি বা কর্মসংস্থানের তথ্য

কর (ট্যাক্স) বা অন্যান্য প্রশাসনিক নথি

আবেদন বাতিলের চিঠি বা সংশ্লিষ্ট কাগজপত্র

  • কারা এই সুবিধা পাবেন না?

আদালত স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। তাদের বিরুদ্ধে আগের আইন অনুযায়ী ব্যবস্থা বহাল থাকবে।

  • বৈধতা কি স্বয়ংক্রিয়ভাবে মিলবে?

না। এই রায়ের অর্থ এই নয় যে, এখনই সবাই পারমেসো দি সোজর্নো (Permesso di Soggiorno) বা বৈধ বসবাসের অনুমতি পেয়ে যাবেন। আদালত শুধু নিশ্চিত করেছেন, প্রশাসন আর কোনো আবেদন কেবল একটি প্রশাসনিক সিগন্যাল দেখিয়ে বাতিল করতে পারবে না। প্রতিটি আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং সামাজিক-অর্থনৈতিক অবদান বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

  • প্রবাসীদের জন্য নতুন বার্তা

ইতালির এই রায় দেশটিতে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা বহু অনিয়মিত অভিবাসীর জন্য নতুন আশার দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেকের আবেদন বছরের পর বছর ধরে ঝুলে আছে। নতুন আইনি অবস্থানের কারণে এসব ফাইল আবার আলোচনায় আসতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

তবে তারা সতর্ক করে বলেছেন, কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির কাছে না গিয়ে শুধুমাত্র নিবন্ধিত ইমিগ্রেশন আইনজীবী (Avvocato) বা স্বীকৃত পাত্রোনাতো (Patronato)-এর মাধ্যমে আইনি পরামর্শ নেওয়াই নিরাপদ।

প্রবাসীদের মতে, এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং বহু বছর ধরে অনিশ্চয়তায় থাকা হাজারো অভিবাসীর জন্য নতুনভাবে বৈধ জীবনের সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করল।