ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের চতুর্থ দিনের আনুষ্ঠানিকতায় পবিত্র নগরী কোমে লাখো মানুষের ঢল নেমেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ফেব্রুয়ারির শেষ দিকে নিহত হওয়া খামেনির মরদেহ রাখা হয়েছে কোমের জামকারান মসজিদে। শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাজারগুলোর জন্য পরিচিত এই শহরেই চলছে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আকাশপথের দৃশ্যে দেখা যায়, প্রায় ১৫ লাখ মানুষের শহর কোমের সড়ক শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী রক্ষণশীল শিয়া ব্যক্তিত্ব এবং ৯৩ বছর বয়সী আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি-আমোলি ওই মসজিদের ভেতরে জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় উপস্থিত বিপুল জনতা সমস্বরে ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেন।
টেলিভিশনের অন্য ফুটেজে দেখা যায়, পাগড়ি পরা আলেমসহ শোকাহত মানুষ খামেনি এবং তার সঙ্গে নিহত চার স্বজনের কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১৪ মাস বয়সী এক নাতনিও রয়েছে।
পরবর্তীতে খামেনি ও তার স্বজনদের মরদেহ বহনকারী একটি ট্রাকের শোভাযাত্রা ফাতিমা মাসুমার মাজারের উদ্দেশে রওনা হয়। ফাতিমা মাসুমা অষ্টম শিয়া ইমাম ইমাম রেজার বোন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর।
-
পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
-
ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি
-
নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন
-
কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়?
-
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের
আরও পড়ুন: