ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০২:২২ এএম

'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই পাসপোর্ট ছেড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ছবি সংবলিত 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের ছবি শেয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যাতে লেখা আছে -স্বাগতম, কিন্তু ভালো থেকো!"

  • পাসপোর্টটি দেখতে কেমন

পাসপোর্টের একটি পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণাপত্রের পটভূমিতে ট্রাম্পের ছবি তাঁর স্বাক্ষর রয়েছে। বিপরীত পৃষ্ঠায় জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম অবলম্বনে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি দৃশ্য রয়েছে। পাসপোর্টের পেছনের প্রচ্ছদে থাকবে "ফ্রিডম ২৫০" সোনালি পতাকা।

হোয়াইট হাউসের ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোকের তোলা ছবিটি পাসপোর্টে ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রাম্প গম্ভীর মুখে তাঁর ডেস্কে দাঁড়িয়ে আছেন।

  • কীভাবে পাওয়া যাবে এই পাসপোর্ট

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই ২০২৬ থেকে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সীমিত সংখ্যায় এই স্মারক পাসপোর্ট ছাড়া হবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আগ্রহীদের অবশ্যই সশরীরে ওয়াশিংটনে এসে আবেদন করতে হবে।

প্যাট্রিয়ট পাসপোর্ট চালুর মধ্য দিয়ে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যার নাম ছবি মার্কিনিদের ভ্রমণ দলিলে স্থান পাবে।

  • ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, "কোনো বর্তমান প্রেসিডেন্ট এটি আগে কখনো করেননি। কয়েন, পার্কের পাস, যুদ্ধজাহাজ এবং এখন পাসপোর্ট -এই মানুষটি এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না যেখানে তিনি তাঁর নাম বা মুখ বসাবেন না। এটি দেশপ্রেম নয়, এটি অহংকার।"

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে "বিভ্রান্তিমূলক" বলে অভিহিত করেছেন এবং বলেছেন, "অনেক আমেরিকান এখন ভ্রমণ করতেই পারছেন নাবিমান ভাড়া বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে।"

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই পাসপোর্টকে কটাক্ষ করে একটি প্যারোডি ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি ক্যালিফোর্নিয়ার ১৭৫তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিযুক্ত একটি "বিশেষ ড্রাইভিং লাইসেন্স" চালুর ঘোষণা করেন।

তবে ট্রাম্পের সমর্থকরা এই পাসপোর্টকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে "ইতিহাসের সবচেয়ে দেশপ্রেমিক পাসপোর্ট" বলে অভিহিত করেছেন।

  • সরকারি প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত ছাপ

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রেখে চলেছেন ট্রাম্প। বেশ কয়েকটি সরকারি ভবনের বাইরে প্রেসিডেন্টের ব্যানার উড়ছে এবং ট্রেজারি মন্ত্রণালয় জানিয়েছে শীঘ্রই এক ডলারের নোটে তার স্বাক্ষর দেখা যাবে। এর আগে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সঙ্গেও নিজের নাম যুক্ত করেছিলেন, তবে আদালতের নির্দেশে পরে সেই নাম সরিয়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারিতে। কিন্তু এই প্যাট্রিয়ট পাসপোর্টগুলো ২০৩৬ সাল পর্যন্ত বৈধ থাকবে।

সূত্র: সিএনএ, আনাদোলু, টাইম, ইউরোনিউজ | অনুবাদ বিশ্লেষণ: ৫২বাংলা ডেস্ক