ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১১:১০ এএম

স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল

ইউরোপের দেশ স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া চলার মাঝেই বড় সুখবর এসেছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হওয়ার আগেই সরকারের বিশেষ সাময়িক অনুমতি নিয়ে দেশটির বিভিন্ন খাতে কাজে যুক্ত হয়েছেন ৬ লাখের বেশি অভিবাসী।

চলতি বছর স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঐতিহাসিক এক ঘোষণা দেওয়ার পর সরকারের কাছে প্রত্যাশার চেয়ে দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়েছে।

স্পেন সরকারের Migration ও Social Security বিভাগের তথ্যমতে, এবার নিয়মিতকরণ কর্মসূচির আওতায় প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধ করার প্রাথমিক পরিকল্পনা ছিল সরকারের। তবে গত ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত সময়সীমায় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের একটি বড় অংশই ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

বৃহস্পতিবার (২ জুলাই) এক যৌথ বিবৃতিতে স্পেনের সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ জানান, বিশাল সংখ্যক আবেদন জমা পড়ায় সেগুলো যাচাই-বাছাই করতে কিছুটা সময় লাগছে। তবে এই সময়ে অভিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তাদের সাময়িক কাজের অনুমতি দিয়েছে।

তথ্যমতে, সাময়িক অনুমতি পাওয়া ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসীর মধ্যে গত ৩০ জুন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার জন এরই মধ্যে আনুষ্ঠানিক খাতে (ফরমাল সেক্টর) নিয়মিত কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছেন। এছাড়া দ্রুত গতিতে আবেদন নিষ্পত্তির মাধ্যমে ইতিমধ্যেই ১১ হাজার অভিবাসীকে এক বছরের চূড়ান্ত বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) দেওয়া হয়েছে।

স্পেন সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বিশেষ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীদের এক বছরের বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এর জন্য প্রধান দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, স্পেনের এই নিয়মিতকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়া অভিবাসীদের একটি বড় অংশই তরুণ। মোট আবেদনকারীদের মধ্যে ৮১ ভাগের বয়সই ৪৫ বছরের কম, যা স্পেনের স্থবির শ্রমবাজার ও অর্থনীতিতে বড় ধরনের গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, মোট আবেদনকারীদের মধ্যে ৫৭ ভাগই নারী।

স্পেনের এই মানবিক ও দূরদর্শী পদক্ষেপ ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যা একই সাথে অভিবাসীদের মানবাধিকার রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের ঘাটতি পূরণ করবে।