ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান: 'নিজেদের সীমা জানো'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান: 'নিজেদের সীমা জানো'

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনকে সরাসরি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে পরিণতি ভোগ করতে হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, বাহরাইনের উচিত নিজেদের সীমা সম্পর্কে সচেতন থাকা। তিনি সতর্ক করে দেন যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা কিংবা ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা বাহরাইনের জন্য শুভ হবে না।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গত শুক্র শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে।

তবে বাহরাইন এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটি ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই পদক্ষেপ তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, ইরানের সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ধারাবাহিক ইচ্ছাকৃত আগ্রাসনের অংশ।

শিয়া-অধ্যুষিত জনসংখ্যার দেশ বাহরাইন সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূল দখল করতে এবং 'আঞ্চলিক ভূ-প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন' করতে প্রস্তুত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, আল জাজিরা