ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কুয়েত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানে গণশুনানি অনুষ্ঠিত মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন

কুয়েত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানে গণশুনানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

কুয়েত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানে গণশুনানি অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। প্রতিনিয়ত বিভিন্ন অনিয়ম অবহেলা বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রবাসীরা৷ প্রবাসীদের বিভিন্ন অভিযোগ সমস্যাসহ সরাসরি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শুনেন ও অভিযোগ সমস্যা সমাধানে দিকনির্দেশনা দিয়ে থাকেন।

বাংলাদেশ দূতাবাস, কুয়েত কর্তৃক কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।

এই প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২৬ এর গণশুনানি রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এমন আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছ্বসিত। এমন আয়োজন অব্যাহত ও সমস্যা সমাধানে দূতাবাস আরো সচেষ্ট হবে।

এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি এবং দূতাবাসের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সাথে মতামত বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।