ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ঢাকা ৩০ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ১ রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের শঙ্কা, বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত? মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাজ্যে তীব্র খরা, পানি সাশ্রয়ে বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার বাবার মৃত্যুর পর ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে ছেলে গ্রেপ্তার নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট

বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ এএম

বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু

টানা তিন দশকের প্রবাস জীবনের অবসান ঘটল বিয়োগান্ত এক পরিণতিতে। ৩০ বছর আগে এক ঘটনার জেরে ‘অভিমানে’ দেশ ছাড়েন জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫)। ফিরলেন ঠিকই, তবে সংজ্ঞাহীন অবস্থায়।

দেশে ফেরার তিন দিনের মাথায় মঙ্গলবার নিজ বাড়িতে তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন তার ভাতিজা দুবাই-প্রবাসী শাহেদুল আরেফিন।

শাহেদ জানান, ঘটনার সূত্রপাত ৩০ বছর আগে। জকিগঞ্জের সোনাপুর গ্রামের নিজ দোকানের সামনে কেনাকাটা নিয়ে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাসুক।

বিডিআরের সদস্যদের হাতে অপমানের অভিযোগ

পরিবারের ভাষ্য অনুযায়ী, “ওই সময় বিডিআর সদস্যরা তাকে কুশিয়ারা নদীতে চুবিয়ে জনসমক্ষে সাজা দেন। এই অবমাননা সইতে না পেরে লোকলজ্জার ভয়ে তিনি দেশান্তরী হওয়ার সিদ্ধান্ত নেন এবং ‘গলাকাটা’ (জাল) পাসপোর্টে দুবাই পাড়ি জমান।”

দুবাইয়ে প্রবেশের পর থেকেই মাসুক আহমদ বৈধ কাগজপত্র ছাড়া অনিয়মিত অভিবাসী হিসেবে বসবাস শুরু করেন। দীর্ঘ ৩০ বছরে একবারের জন্যও ভিটেমাটিতে পা রাখেননি তিনি। এমনকি সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন সময়ে সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিলেও তিনি তা নেননি বলে দাবি তার সহকর্মীদের।

অবিবাহিত মাসুক দুবাইয়ের বিভিন্ন স্থানে দিনমজুর হিসেবে কাজ করেছেন। প্রবাসে থাকাকালীনই তিনি তার বাবা-মা ও ভাইকে হারিয়েছেন। লন্ডনে থাকা আত্মীয়রা বহুবার তাকে দেশে ফেরার অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।

কোমায় থাকা মাসুকের চিকিৎসায় ২ কোটি টাকা

শাহেদ বলেন, “প্রায় সাত মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মাসুক আহমদ কোমায় চলে যান। পরবর্তীতে তার হৃদরোগসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। দুবাইয়ের শেখ রাশিদ ও আজমানের থুম্বেই হাসপাতালে টানা কয়েক মাস চিকিৎসাধীন থাকার সময় তার চিকিৎসা খরচ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা। তবে মানবিক বিবেচনায় দুবাই সরকার সেই বিশাল অঙ্কের চিকিৎসা বিল সম্পূর্ণ মওকুফ করে দেয়।”

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠানো হয়। সিলেটে পৌঁছানোর পর চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ‘ক্ষীণ’ বলে জানালে তাকে জকিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাবা-মায়ের কবরের পাশে দাফন

শাহেদ জানান, সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়। পরে পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।