ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোটা রায়া ও সংলগ্ন এলাকায় পরিচালিত চিরুনি অভিযানে ৩৬৪ জন বাংলাদেশিসহ ৪৭২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত এই এলাকায় রবিবার অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য অভিবাসন বন্দিশিবিরে (ডিটেনশন ডিপো) পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫০০ কর্মকর্তার যৌথ অভিযান

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থার ৫০০ জনেরও বেশি কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা ও যাচাই করা হয়।

আটককৃতদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী রয়েছেন। আটক বাকিদের মধ্যে ৫৭ জন মিয়ানমার, ৯ জন ফিলিপাইন, ৮ জন নেপাল, ৭ জন ইন্দোনেশিয়া, ৭ জন পাকিস্তান, ৬ জন ভারত, ৩ জন চীন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের ১ জন করে নাগরিক রয়েছেন।

যেসব অভিযোগে আটক

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত ভিসার মেয়াদ পার হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করার মতো বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামসাহ ইনজাউ স্থানীয় গণমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন প্রদেশ থেকে বহু বিদেশি নাগরিক কুয়ালালামপুরে আসেন যাদের অনেকেরই বৈধ কাগজপত্র থাকে। তবে রবিবারের অভিযানে যাচাই-বাছাই শেষে ৪৭২ জনের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।