ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আর নেই

প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৬:৪২ এএম

সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আর নেই
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আবু জাফর আহমেদ মৃত্যুবরন করেছেন। তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হহৃদরোগ, কডিনিজনিত সমস্যাসহ নানাবিধ রোগে দীর্ঘদিন থেকে ভোগছিলেন। অসুস্থতাজনিত কারনে তাঁকে গত ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ২৭ মে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই ২৮মে রাত ১টায় শেষ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।যুক্তরাজ্য এবং কানাডা থেকে তাঁর ভাইয়েরা দেশে যাচ্ছেন। মৌলভীবাজারে শনিবার বাদ জোহর তার জানাজা শেষে দাফন করা হবে। সৈয়দ আবু জাফর আহমেদের বাড়ি মৌলভীবাজার শহরে।বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মধ্যি দিয়েই ছাত্র আন্দোলন আর মেহনতি মানুষের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। সৈয়দ আবু জাফর ছিলেন মৌলভীবাজারের জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক । জনপ্রিয় একজন ছাত্রনেতা হিসেবে মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন তিনি।মৌলভীবাজার কমিউনিস্ট পার্টিকে সংগটিত করা থেকে শুরু করে তিনি এক সময় কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারনী পর্যায়ের একজন হয়ে উঠেন এবং সিপিবিরি সাধারন সম্পাদক এবং পরবর্তীতে প্রেডিডিয়াম সদস্য হিসেবে পার্টির নেতৃত্বে থাকেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পার্টির এই প্রেসিডিয়াম সদস্যের দায়ীত্বে ছিলেন। সৈয়দ আবু জাফরের মৃত্যুতে সিপিবি'র সভাপতি মুজাহদিুল ইসলাম সেলিম ও সাধারন সম্পাদক শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও ভিন্ন ভিন্ন বিবৃতিতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির রুহিন হোসেন প্রিন্স, হাসান তারেক চৌধুরীসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে যুক্তরাজ্যে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক সভাপতি মসুদ আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক স্যতব্রত দাশ স্বপন, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল ওয়াহিদ মসাহিদ,মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রুপচাদ দাশ রুপক, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ'র (জাসদ) সাবেক সাধারন সম্পাদক কয়ছর আহমদ, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ । এছাড়া শোক প্রকাশ করেছেন ৫২বাংলা টিভিডটকমের প্রধান সম্পাদক কলামিস্ট ফারুক যোশী, সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি আ ক ম চুন্নু, সাধারন সম্পাদক গোলাম আকবর মুক্তা প্রমূখ। শোকপ্রকাশে তাঁরা সৈয়দ আবু জাফর আহমদের বর্ণাঢ্য রাজনীতির কথা তোলে ধরেন এবং বিদেহি আত্নার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর রাজনৈতিক অনুসারী ছাড়াও ব্রিটেনের সাহিত্যিক সাংবাদিক সংস্কৃতি কর্মীরা সৈয়দ আবু জাফর আহমদকে বর্তমান রাজনীতির এক শুদ্ধ মানুষ হিসেবে উল্লেখ করে তাঁর চলে যাওয়াকে এক অপুরনীয় ক্ষতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করছেন।