ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?

দেশে এই প্রথম অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস চালু করলো এনা পরিবহণ 

প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১২:০৩ এএম

দেশে এই প্রথম অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস চালু করলো এনা পরিবহণ 
আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে দেশের বেসরকারি পরিবহন খাতে এই প্রথম সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুক্ত হলো অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস। ইন্দোনেশিয়ার লাকসানা বডির সঙ্গে সুইডেনের স্ক্যানিয়া ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই যানবাহন আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট রুটে নামিয়েছে এনা পরিবহন লিমিডেট কোম্পানি। এগুলোর একেকটির মূল্য কোটি টাকারও বেশি। আরামদায়ক, অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী স্ক্যানিয়া হাইডেক বাসে ঠাণ্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর বৈশিষ্ট্য হলো চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত ওপরে। দূর থেকে দেখতে এটি ডাবল ডেকারের মতো। ২৮ আসনের বাসগুলোর একপাশে দুটি করে ও আরেক পাশে একটি করে আসন রয়েছে। আসনে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এতে। এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিকুল ইসলাম জানান, বর্তমানে ঢাকা-সিলেট রুটে তাদের নন-এসি, এসি ও হুন্দাই বাস চলছে‌। যাত্রীদের আরও আরামদায়ক, বিলাসবহুল আর নিরাপদ সেবা নিশ্চিত করতে সুইডেন থেকে বাসগুলো আমদানি করা হয়েছে। আগের যেকোনও বাসের চেয়ে আরামদায়ক আসন ও কোনও ঝাঁকি ছাড়াই ভ্রমণের নির্মল আনন্দ দেবে এটি। পরিবহন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা আরও জানান, ঢাকা-সিলেট রুটে জার্মানির ম্যান ব্র্যান্ডের হাইডেক বাস চালাচ্ছে গ্রিন লাইন ও লন্ডন এক্সপ্রেস। তবে স্ক্যানিয়া হাইডেক বাস দেশে এই প্রথম। এতে অত্যাধুনিক সুবিধা থাকলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে দাবি করেন তিনি। পূর্বের নির্ধারিত ভাড়া ১২০০ টাকায় ঢাকা-সিলেট রুটে হাইডেক বাসে যাতায়াত করা যাচ্ছে। মাঝপথে একবার যাত্রাবিরতি থাকবে। ঢাকা-সিলেট রুটে উন্নত যাত্রীসেবায় নতুন এই বাস সার্ভিস বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনা কর্তৃপক্ষ।