ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ

সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন

সিলেট মহানগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় এক বাসায় স্বামী-স্ত্রী তাদের গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, ডাকাতি অথবা পারিবারিক পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন বাসার মালিক মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫) আব্দুস সাত্তারের গ্রামের বাড়ি বিয়ানীবাজারের আকাখাজনা এলাকায়। তিনি রায়নগর মিতালী আবাসিক এলাকার একজন প্রবীণ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং অতীতে ব্যবসায়ী নেতা হিসেবেও পরিচিতি ছিল তাঁর। এলাকায় তিনতলা দুটি বাসার মালিক ছিলেন তিনি, যার একটির দ্বিতীয় তলায় স্ত্রী গৃহপরিচারিকাসহ বসবাস করতেন। বাকি ফ্লোরগুলোতে ভাড়াটিয়ারা থাকতেন।

আব্দুস সাত্তারের তিন মেয়ে এক ছেলে রয়েছেন। এক ছেলে এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

যেভাবে ঘটনা জানাজানি হয়

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে ওই এলাকায় বিদ্যুতের লোডশেডিং চলছিল এবং অনেক বাসিন্দা তখনো ঘুমিয়ে ছিলেন। এসময় সাত্তারের বাসা থেকে চিৎকারের শব্দ শোনা গেলেও প্রতিবেশীরা ধারণা করেন, অসুস্থতার কারণে হয়তো তিনি বিছানা থেকে পড়ে গেছেন-তাই তাৎক্ষণিকভাবে কেউ এগিয়ে যাননি।

পরে সকাল ১০টার দিকে বাসার রঙের কাজের জন্য আসা একজন মিস্ত্রি দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর পাশের ভবনের এক ভাড়াটিয়া লক্ষ্য করেন, দরজার নিচ দিয়ে বারান্দায় রক্ত গড়িয়ে পড়ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের চিত্র

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসার একটি কক্ষে আব্দুস সাত্তারের এবং অপর একটি কক্ষে সুরাইয়া বেগম তাহমিনার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। বাসার দক্ষিণ পাশের একটি দরজা দিয়ে ঘাতকরা পালিয়ে যায় বলে প্রমাণ পাওয়া গেছে এবং দোতলা থেকে নামার সিঁড়িতেও রক্তের দাগ পাওয়া গেছে।

পুলিশের বক্তব্য

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, খবর পেয়ে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে ডাকাতি বা পারিবারিক পূর্ববিরোধকেই এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বাসার ভেতরে আলমিরা ওয়্যারড্রব তছনছ অবস্থায় পাওয়া গেছে, যার মধ্যে একটি দলিলও উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, বাসা থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

পুলিশের সিআইডি, পিবিআই স্পেশাল টিম যৌথভাবে অপরাধস্থল সংরক্ষণ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি সংগৃহীত তথ্যের ভিত্তিতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ কমিশনার।

সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী সিলেট মেট্রোপলিটন পুলিশের বরাতে সংগৃহীত তথ্য