ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে ইংল্যান্ডে ঈদে মীলাদুন্নবী র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৪:৪৫ পিএম

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে ইংল্যান্ডে ঈদে  মীলাদুন্নবী র‌্যালী অনুষ্ঠিত
বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইংল্যান্ডের নর্থওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের ব্যবস্থাপনায় ২৩ অক্টোবর রবিবার অনুষ্ঠিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। ওল্ডহ্যামে গ্রান্ড ভেন্যু সেন্টার থেকে বের হওয়া এ র‌্যালিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়সী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে। ‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্ধসঢ়;সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইংল্যান্ডের আকাশ-বাতাসে ফুঁটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জনা। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর দু’আর ফসল ইশকে রাসূলে সিক্ত এ মুবারক কাফেলা ওল্ডহ্যামের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে মুসলিম-অমুসলিম সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী। দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান ও মাওলানা এমএ বাছিত আশরাফ এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় র‌্যালী পরবর্তী আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আনজুমানে আল ইসলাহর আয়োজনে ইংল্যান্ডের জমিনে নবীপ্রেমিকদের এই সমাগম হুব্বে রাসূলের পরিচয় বহন করে। তিনি বলেন, কেবল নামায-রোযা দিয়ে যদি ঈমানদার হওয়া যেত তাহলে মুনাফিকরা সবচেয়ে বড় ঈমানদার হিসেবে বিবেচিত হত। প্রকৃতপক্ষে ঈমান হচ্ছে আল্লাহর রাসূল (সা.) এর প্রতি নিঃশর্ত আনুগত্য আর নিখাদ ভালোবাসার নাম। যাদের অন্তরে আল্লাহর রাসূলের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে তাদের ঈমান ততবেশি পরিপূর্ণ হবে। আর মুমিনহৃদয়ে আল্লাহর রাসূলের মহব্বত জাগ্রতকরণই হচ্ছে আনজুমানে আল ইসলাহর মূল উদ্দেশ্য। এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল মুস্তাফা ইয়েমেনের উস্তায শায়েখ মুস্তাফা সালীম, মুসলিম শারীয়া কাউন্সিল ইউকের হেড মুফতি মাওলানা মুফতি মারুফ আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, হাফিজ মোহাম্মদ কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ-উল হক বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক সভাপতি মাওলানা দুলাল আহমদ, মাওলানা আখতার হোসেন জাহেদ, সাবেক সহসভাপতি মাওলানা মাছুম আহমদ ছিদ্দিকী, আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলাল, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি রুম্মান আহমদ চৌধুরী, আল ইসলাহ ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট হাজী আবদুস সালাম, লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আবদুল কুদ্দুছ, সেক্রেটারি আলহাজ ছদরুল ইসলাম। আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি ও শাহপরান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ আরজু মিয়া, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফরিদ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা আবদুল হক, মাওলানা মুফতী আবদুর রহমান, মাওলানা মুফতী আবদুল ওয়াদুদ, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামান, ওল্ডহ্যাম মদীনা মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ মামুন, হাইড জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হামিদ, ওল্ডহ্যাম শাহজালাল মসজিদের ইমাম মাওলানা আবদুল বাছিত, মাওলানা লুৎফুর রহমান, ওল্ডহ্যাম জামে মসজিদের ইমাম কারী আবদুল আহাদ, রটেন্সটল জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার এসোসিয়েশনের চেয়ারম্যান রুহুল আমীন চৌধুরী মামুন, এটিএন বাংলা গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েস, আনজুমানে আল ইসলাহ ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি আলহাজ আবদুর রব, হাইড শাখার সাবেক সভাপতি আলহাজ সানা মিয়া, সেক্রেটারি কারী খলিল আহমদ রওনক, ওল্ডহ্যাম শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ূম, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান সুহেল, ম্যানচেস্টার শাখার সহসভাপতি আলহাজ আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, রচডেল শাখার সভাপতি আবদুল বাছিত, টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারি কারী আবদুল মুহিত, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, হাইড জামে মসজিদের সভাপতি আলহাজ মুজিবুল হক, সেক্রেটারি আবুল কালাম, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা বেলালুর রহমান, মাওলানা লুকমান আবদাল, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা আলমাছ খান, মাওলানা আবদুল ওয়াছি আরিফ, আলহাজ মুবাশির আলী, কারী মাহবুবুল ইসলাম লিয়াকত, হাফিজ হেলাল খান, শেখ টিপু আহমদ প্রমুখ।