ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্টিত

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১ পিএম

সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্টিত
হঠাৎ বন্যা, পাহাড়ি ঢল, অতি বৃষ্টি ও সেচ সমস্যার কারনে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে গোলাপগঞ্জে কৃষক সমাবেশ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়। এসময় গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম দেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের সম্ভাবনা রয়েছে তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগীতার আশ্বাস দেন তিনি। ধান ফসলের পাশাপাশি কৃষি পন্য ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিছুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রৌকশলী হাবিবুর রহমান, উপ-সহকারী পরিচালক প্রতাপ রন্জন পাল, সহকারী পরিচালক আনোয়ারুল ইসলামসহ কৃষির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ দুইশতাধিক কৃষক অংশ নেন। অনুষ্ঠানে ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এদিকে এরআগে মঙ্গলবার দুপুর ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনকালে বিদ্যালয় মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস বর্ণনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে উপজেলা সভাকক্ষে উপজেলার প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।