ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে আটকে রেখে মুক্তিপণ দাবি, মানব পাচারকারী চক্রের সদস্য আটক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৪:১২ পিএম

মধ্যপ্রাচ্যে আটকে রেখে মুক্তিপণ দাবি, মানব পাচারকারী চক্রের সদস্য আটক
ইতালি যাওয়ার লোভ দেখিয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে মধ্যপ্রাচ্যে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি এয়ারপোর্ট থানার তরঙ্গ ৩/১, মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ(৩৫)। ভুক্তভোগী দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার ছেলে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানাযায়, দেলোয়ার হোসেন কে ইতালি পাঠানোর লোভ দেখিয়ে ৯লক্ষ টাকা চুক্তি করেন গ্রেফতারকৃত আব্দুল হাফিজ। চুক্তির পর দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন। পরে পাচারকারীরা তাকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যায়। সেখানে বন্দি করে তার পরিবারের কাছে আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ এই চক্র। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে তা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নথিভুক্ত করা হয়৷ (মামলা নং ২৫/২৪.০৮.২২)। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এসআই মহরম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।