গোলাপগঞ্জে (সিলেট) ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ সূত্রে জানাযায় ২৪/০৮/২২ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় গোলাপগঞ্জ চৌমোহনী থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বাঘা ইউনিয়নের পরগনা বাজার কান্দিগাঁও এলাকার মৃত মুহিব আলির ছেলে নাছির আহমদ (৩০) কে এসআই ফয়জুল করিম এবং এসআই জাহাঙ্গীর আলম আটক করে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ চৌধুরীর সামনে নিয়ে আসলে আসমী দোষ স্বীকার করে। এর প্রেক্ষিতে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত আসামীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের জেল সাজা প্রদান করেন। আসামী সাথে সাথে জরিমানা আদায় করলে তাকে মুক্ত করা হয়।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ