ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

জলঢুপে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভ্রাম্যমান কেম্প

প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৬:৩৮ এএম

জলঢুপে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভ্রাম্যমান কেম্প
চলমান বন্যা পরিস্থিতির কারণে  সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপনীত হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার  প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। এরই ধারাবাহিকতায় ৪ জুলাই সোমবার,  উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উচ্চ বিদ্যালয় ও জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের রোগী সহ বন্যা কবলিত প্রায় শতাধিক রোগীদেরকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আর এম ও ডা: মো: মোর্শেদ আলম এর সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো: ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে হাসপাতালের মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। অন্ধকারে আলো শ্লোগাণে কাজ করা সমছুল-করিমা ফাউন্ডেশনের  সার্বিক তত্বাবধানে বেলা ১১টায় শুরু হওয়া  চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা প্রদান করেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান, তরুনকর্মী  জাহিদ হোসেন ও শাহরিয়ার হোসেন ইব্রাহিম প্রমুখ। উল্লেখ্য , বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত রয়েছে।