ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

এমন দিন আসবে

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৭:০২ পিএম

এমন দিন আসবে
বেশ কিছু দিন ধরে রেষ্টুরেন্টের জীবন যাপন নিয়ে ‘রেষ্টুরেন্টের ভেতরের গল্প’ নামে সত্য ঘটনা লিখে,ফেইসবুকে পোস্ট করে আসছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার প্রায় দুই হাজারের মতো ফ্রেন্ড। এদের মাঝে এক শতাংশও আমার লেখা পড়েন বলে মনে হয় না। পড়লে তাদের প্রতিক্রিয়া জানতে পারতাম।তারা আমার সাথে একমত পোষণ করতেন। কেননা আমি যা লিখেছি বা লিখছি সেসব আমার নিজের অভিজ্ঞতার আলোকেই লিখছি। আমার চোখের সামনে যা ঘটছে,আমার সাথে যা ঘটছে-এসবই আমি হুবহু তুলে ধরছি। আমরা,যারা রেষ্টুরেন্ট কর্মী,আমাদের সাথে গাভনারদের আচরণ,আমাদের প্রতি গাভনারদের মনোভাব,কোন পর্যায়ের হয়ে থাকে-সেটিই আমি সকলের কাছে স্পষ্ট করে তুলে ধরতে চাচ্ছি। দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রেষ্টুরেন্ট জীবন -যাপনের অভিজ্ঞতা আমার। শুরু থেকেই যা দেখে আসছি,বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে যা শোনে আসছি,তাতে বারো হাজার ইন্ডিয়ান,বাংলাদেশী রেস্টুরেন্টের ছত্রিশ হাজার (একটি রেস্টুরেন্টে গড়ে তিনজন গাভনার হিসাবে ধরেছি )গাভনার- আমাদের বাহাত্তর হাজার (একটি রেস্টুরেন্টে গড়ে ছয়জন স্টাফ হিসাবে ) কর্মীদের সাথে,যে ধরণের আচরণ করে আসছেন,আমাদের উপর তাদের ইচ্ছা অনুযায়ী নিয়ম- কানুন আরোপ করে আসছেন,যে ধরণের অবহেলা প্রদর্শন করে আসছেন,তার যতোটুকু আমার দ্বারা সম্ভব-লিখে তুলে ধরার চেষ্টা করছি। জানিনা কতোটুকু আমার লেখায় ফুটিয়ে তুলতে পারছি! তবে আমি আশাবাদী,সামনে এমন দিন আসবে,যখন আমরা রেস্টুরেন্ট কর্মীরা সংঘবদ্ধ হতে পারবো, তখন আমাদের সাথে গাভনারদের করা অবহেলা,অপমানের প্রতিবাদি হয়ে,আমাদের প্রাপ্য আদায় করে নেবো। আমরা আর সব ন্যায্য অধিকারের সাথে,রোজারর মাসে ইফতারির জন্য দশ মিনিটের জন্য হলেও ব্রেক পাবো।পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য আমরা সবাই ছুটি পাবো। সাইফউদ্দিন আহমেদ বাবর: কবি, লেখক, লন্ডন।