ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

বিয়ানীবাজারে বিদ্রোহী প্রার্থী ও গোলাপগন্জে নৌকা বিজয়ী

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ০৭:০৩ পিএম

বিয়ানীবাজারে বিদ্রোহী প্রার্থী ও গোলাপগন্জে নৌকা বিজয়ী
বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক ৪ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৭০ ভোট। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পৌর নির্বাচনের রিটানিং কর্মকর্তা আলমগীর হোসেন চামচ প্রতীকে ফারুকুল হককে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন। রিটানিং কর্মকর্তা ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোবাইল প্রতীকে আব্দুস সবুর ২ হাজার ২১৮ ভোট, জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১ হাজার ৪৯৯ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ১ হাজার ৪৬৩ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৭১ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ১ হাজার ১৬৪ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন মাত্র ২১৫ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ১৩৮ ভোট এবং কাস্তে প্রতীকের আবুল কাশেম ১৭৩ ভোট পেয়েছেন। এ পৌরসভায় মোট ২৭ হাজার ৭৯০ ভোটারের মধ্যে ১০টি কেন্দ্রে গৃহীত ভোটের সংখ্যা ১৪ হাজার ৩৬ ভোট। এরমধ্যে ১৪ হাজার ১১ ভোট বৈধ ও ২৫টি বাতিল করা হয়। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর শফি চৌধুরী এলিম। উপজেলার ১০২ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী মঞ্জুর শাফি পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সফিক উদ্দিন ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটারের মধ্যে ৬৭ হাজার ৫৯১ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৮২৪ ভোট বাতিল এবং ৬৬ হাজার ৬২৭ ভোট বৈধ হয়। উল্লেখ্য দুজনই যুক্তরাষ্ট্র থেকে এসে এলাকায় নির্বাচিত হয়েছেন ।