ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

গোলাপগঞ্জে আ'লীগের বর্ধিত সভা: নৌকার কান্ডারী হতে চান ১০ জন

প্রকাশিত: ১০ মে ২০২২, ০৩:৪০ পিএম

গোলাপগঞ্জে আ'লীগের বর্ধিত সভা: নৌকার কান্ডারী হতে চান ১০ জন
গোলাপগঞ্জ (সিলেট) উপজেলা পরিষদ উপ নির্বাচনকে সামনে রেখে আ'লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। এসময় নৌকার কান্ডারী হতে চেযেছেন ১০ জন প্রার্থী। রোববার (৮ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১০ জন তাদের আবেদন জমা দেন। এসময় তাদের ১০ জনকে বসে সমোঝোতার জন্য ৫ মিনিট সময় দেয়া হলেও তারা সমোঝতায় পৌঁছাতে না পারায় তাদের ১০ জনের নাম কেন্দ্রে প্রেরনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী বাঁছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন সিলেট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মন্জুর শাফি চৌধুরী এলিম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওহাব জোয়ারদার মওসুফ। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, আইন সম্পাদক আজমল আলী, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বদরুল ইসলাম, জাকির আহমদ, মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গোলাপগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা। এ উপজেলা আওয়ামীলীগের ঘাঁটি হিসপবে দীর্ঘদিন থেকে পরিচিত। উপ-নির্বাচন তথা সর্ব সময় এই ধারা অব্যাহত রাখতে হবে।