ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

বড়লেখার চান্দগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০২:৩৪ এএম

বড়লেখার চান্দগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌলভীবাজারের বড়লেখা শাখার অধীনে চান্দগ্রাম বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে। সোমবার (১৫ মার্চ ) ব্যাংকের এক্সিকিউটিভ প্রেসিডন্ট ও সিলেট জােন প্রধান শিকদার মোঃ শিহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই আউটলেট উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি তাপাদার আব্দুল কাদের, চান্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও বনিক সমিতির সেক্রেটারী জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী খায়রুল আলম ,বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী ওয়াহিদুল আলম এবং মোঃ জাকির হোসেন। ব্যাংকের বড়লেখা শাখা প্রধান মো.নুরুজ্জামান এর -সভাপতিত্বে তাহসিন মজিদ চৌধুরীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন চান্দ্রগ্রাম এজেন্ট আউটলেট শাখা প্রধান শাখার সত্ত্বাধিকারী আহমদ হোসেন । অনুষ্টানে মুনাজাত পরিচালনা করেন চান্দগ্রাম বাজার জামে মজিদের ইমাম মাওঃ আব্দুল লতিফ, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন। ক্ষুধা-দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নিরক্ষরতামুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন, চিন্তা ও আদর্শ বাস্তবায়নে সরকারী উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে ইসলামী ব্যাংক। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুষম উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অধিকতর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, বৈষ্যম্যহীন সমাজ ও অর্থনৈতিক মুক্তিই ছিল বঙ্গবন্ধুর জীবনদর্শন। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিগত ৩৬ বছর যাবৎ ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের পোশাক খাত ও বৈদেশিক রেমিট্যান্স আহরণের পাশাপাশি ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পকে আরো বিস্তৃত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।