ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নির্মাণকাজ করছে ৭ হাজারের বেশি শ্রমিক: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে ডিসেম্বরে

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৪:০৫ এএম

নির্মাণকাজ করছে ৭ হাজারের বেশি শ্রমিক: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে ডিসেম্বরে
আগামী ডিসেম্বরে উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প বাগেরহাট জেলার রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। করোনার কারণে গত এক বছরে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে ৭ হাজারের বেশি শ্রমিক দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে এ প্রকল্পের ৬২ ভাগ কাজ শেষে হয়েছে। বাকি ৩৮ শতাংশ কাজ শেষ করে এ বছরের ডিসেম্বরে উৎপাদনে যাবে ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট। আর ২০২২ সালের প্রথমার্ধে ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও যাবে উৎপাদনে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক মো. রেজাউল করিম জানান, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ২০১০ সালের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এমইউ চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ২৯ জানুয়ারি ঢাকায় জয়েন্ট ভেঞ্চারে বাগেরহাটের রামপালে ২ হাজার ৬৪০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ইন্ডিয়ার ন্যাশনাল থারমার পাওয়ার কোম্পানির (এনপিপিসি) মধ্যে। ২০১৩ সালের ৮ অক্টোবরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । পশুর নদীর তীরে বাগেরহাটের রামপালে ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ২০১৭ সালের ৪ এপ্রিল এর নির্মাণকাজ শুরু হয়। গত বছর মার্চে করোনা পরিস্থিতির কারণে দেড় হাজারের বেশি ভারতীয় দক্ষ শ্রমিক দেশে ফিরে যাওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রেটির নির্মাণকাজ কিছুটা থমকে দাঁড়ায়। এসব ভারতীয় শ্রমিক ফিরে আসায় এবং একদল তরুণ প্রকৌশলী যোগ দেওয়ায় দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে চলেছে। বর্তমানে নির্মাণকাজ করছে ৭ হাজারের বেশি শ্রমিক। এ বিদ্যুৎ কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জানান, বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের বয়লার, টারবাইন্ড, কুলিং টাওয়ার, কোল্ডশেড ইয়ার্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জেটিসহ প্রকল্প এলাকায় নির্মাণের মহাযজ্ঞ চলছে। পরিবেশগত সব আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে আল্ট্রাসুপার প্রযুক্তিতে অল্প কয়লা ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। সুপার থারমার পাওয়ার এই প্লান্টের প্রথম ইউনিট আগামী ডিসেম্বরে উৎপাদনে যাচ্ছে। ইতিমধ্যে এ প্রকল্পের ৬২ শতাংশ কাজ শেষে হয়েছে। বাকি ৩৮ শতাংশ কাজ শেষে ডিসেম্বরে উৎপাদনে যাবে ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট। আর ২০২২ সালের প্রথমার্ধে ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে বলে জানান এই কর্মকর্তা।