ঢাকা ২৭ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৭ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ

২০২১ সালে মহামারি সমাপ্তির ধারণা ‘অবাস্তব’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৪:৪৩ এএম

২০২১ সালে মহামারি সমাপ্তির ধারণা ‘অবাস্তব’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন চলে এসেছে, বিভিন্ন দেশে শুরু হয়েছে এর ব্যবহারও। তবুও ২০২১ সালের মধ্যে করোনা মহামারি পুরোপুরি শেষ হওয়ার চিন্তা ‘অপরিণত’ এবং ‘অবাস্তব’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২০ সালে যে হারে সংক্রমণ বেড়েছিল, ২০২১ সালে তা অনেকটাই কমেছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভাইরাসজনিত সাবধানতাও কিছুটা শিথিল হতে দেখা গেছে। এ অবস্থায় গত ছয় সপ্তাহ ধরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ বাড়ছে। এভাবে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি হতাশাজনক হলেও আশ্চর্যের নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এ বছর শেষ হতেই মহামারি শেষ হয়ে যাবে, এটা খুবই অপরিণত ভাবনা। আমার ধারণা, এটা অবাস্তবও। তবে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমে যাবে বলে বিশ্বাস করেন এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ। রায়ান বলেন, ভ্যাকসিন যদি কার্যকরী প্রভাব বিস্তার করে, তাহলে বছর শেষে করোনায় হাসপাতালে ভর্তি এবং মৃত্যু অনেকটাই কমে যাবে। সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে। বৈশ্বিক এ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।