বিএনপির ৭ ই মার্চ পালনের সিদ্ধান্ত কে রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করেন জাতীয় সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি,ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
৫২বাংলা প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি বলেন ৭৫ পরবর্তী সময়ে জয় বাংলা, বঙ্গবন্ধু,স্বাধীনতা এই শব্দ গুলো মুছে দেয়ার এমন কোনো ষড়যন্ত্র নেই যা করা হয়নি। কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে ঐতিহাসিক সত্যকে মেনে নিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাবর্তন সাধুবাদ পাওয়ার দাবী রাখে।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি আরো বলেন, সবাই ইতিহাসের সত্যতা মেনে নিয়ে রাজনীতি করলে দেশ ও জনগণের মঙ্গল হবেই।
উল্লেখ্য শপথ পরবর্তী জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে দুই বছর আগেই এই জাতীয় নেতা বলেছিলেন, ‘জয়বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে।’
সংসদে তিনি বলেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপস নাই।
জাতির জনকের আদর্শের প্রতি অকুণ্ঠ আস্থাশীল জাতীয় নেতা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ তিনি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করেন।
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
-
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না
আরও পড়ুন: