ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

ভালুকায় ইটভাটায় একপক্ষের বেলচার আঘাতে কলমাকান্দার জাহাঙ্গীর নিহত

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ এএম

ভালুকায় ইটভাটায় একপক্ষের বেলচার আঘাতে কলমাকান্দার জাহাঙ্গীর নিহত
উপার্জনক্ষম একমাত্র ভাইয়ের লাশের অপেক্ষায় পিতা-মাতা হারা দুই বোন নুরজাহান (১৮) ও শাহানা (১৫)। সংসারের সুখ ফেরাতে ও বিবাহযোগ্য বোনদের মুখে অন্ন যোগাতে তাদের ভাই জাহাঙ্গীর (২৩) গিয়েছিলেন ইট ভাটায় কাজ করতে। সেই একমাত্র মৃত ভাইয়ের মুখ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন দুই বোন। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে নিহতের বাড়ির উঠানে দেখা মেলে লাশ বহনের খাটিয়া ও ঘরের বারান্দায় দুই বোন ও স্বজনদের কান্নার আহাজারি এবং গ্রামের মানুষের মাঝে শোকের মাতম। নিহত জাহাঙ্গীরের বাবা সাহাব উদ্দিন মারা যান প্রায় ৮ বছর পূর্বে এবং এর তিন বছর পর মারা যান তাদের মা। মা-বাবার মৃত্যুর পর দুই বোনসহ সংসারের হাল ধরেন জাহাঙ্গীর। এরই মধ্যে একবোন নুরজাহান বিবাহের বয়সে পা দিয়েছে এবং আরেক বোন শাহানার বয়স ১৫ বছর। তাদের মুখে অন্ন যোগাতে ও পরিবারের সুখের আশায় একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (৩২) ও সবুজ মিয়া (২৫) দুই মামাতো ভাইদের সাথে কাজ করতে যান। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাইরপাথার এলাকায় আফাজ ব্রিক্স ফিল্ড নামের একটি ইট ভাটায় কাজ করেন তারা। তাদের সাথে গত সোমবার সকালের দিকে সেখানে বালু নেওয়াকে কেন্দ্র করে পঞ্চগড় এলাকার লোকজনের বেলচার ও লাকড়ির আঘাতে দুই মামাতো ভাই ও জাহাঙ্গীরসহ কলমাাকান্দার হাছান মিয়া (৩০) নামে আরেকজন আহত হন। আহতদের মাঝে জাহাঙ্গীর ও আবুল কালাম মিয়াকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) ভর্তি করানো হয়। ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান এবং তার মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে লাশের অপেক্ষায় অভিভাবকহীন দুই বোন ও স্বজনেরা এবং পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে শোকের মাতম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস,আই) জীবন বর্মন সাংবাদিকদের জানান , গ্রেফতারকৃত আসামীদেরকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় নিহতের মামাতো ভাই আবুল কালাম ওরফে কালা মিয়া বাদী হয়ে ১১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় ১০ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, আহত সহোদর দুই ভাই জাহাঙ্গীর ও আবুল কালাম মিয়া কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ তথ্য নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক মোঃ মনিরুজ্জামান।