ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৫ পিএম

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে । রাত বারোটার সময় শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের কার্যক্রম আরম্ভ করেন। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ ও ভাইস চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলানির্বাহি অফিসার শামীম আল ইমরান ও ভূমি কমিশনার নুসরাত লায়লা নীরার নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম কামরান চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা প্রশাসন থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারবৃন্দ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ , বড়লেখা সরকারি পিসি স্কুল ,বড়ালেখা নারীশিক্ষার ডিগ্রী কলেজ, ও বড়লেখা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুর্বার মুক্ত স্কাউট দল, উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ কারী কমিশনার নাজিম উদ্দিন এর নেতৃত্বে উপজেলা স্কাউট এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। বড়লেখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল ৯ ঘটিকার সময় বড়লেখা আওয়ামী পরিবারের আয়োজনে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ ,কৃষক লীগ, তাঁতী লীগসহ সকল অঙ্গসংগঠন উপজেলা আওয়ামী লীগের অফিসে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ করেন। উত্তোলন শেষে বড়লেখা আওয়ামী লীগের নেতৃত্বে উপজেলা শহরে এক রেলি আয়োজন করা হয়। রেলি শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ আহমেদ, সাবেক ছাত্রনেতা লন্ডনপ্রবাসী আফতাব আলী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদচৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।