ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গোলাপগঞ্জে মহান শহীদ দিবস পালিত

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৪ পিএম

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গোলাপগঞ্জে মহান শহীদ দিবস পালিত
গোলাপগঞ্জ (সিলেট) উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ। পরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এরপরে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, গোলাপগঞ্জ পৌরসভা, পৌর আওয়ামীলীগ, পৌর জাতীয় পার্টি, গোলাপগঞ্জ প্রেসক্লাব, পৌর বিএনপি, ছাত্রলীগ, যুবদল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, স্কাউটসহ বিভিন্ন সংগঠন। উপজেলা পরিষদ :প্রথমেই উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রাশেদুল হক চৌধুরী, এসিল্যান্ড অনুপমা দাস, ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সমবায়ক কর্মকর্তা জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুরুল হক, মহলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, অফিসার আব্দুল মোহাইমিন প্রমুখ। মুক্তিযোদ্ধা কমান্ড : উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা আওয়ামীলীগ : উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুর শাফী চৌধুরী এলিম, বাঘা ইউপি আওয়ামলীগীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, রুমেল সিরাজ,ফরিদ উদ্দিন ইরান, কামাল আহমদ, আবু সুফিয়ান আজম, বাবুল আহমদ প্রমুখ। পুলিশ প্রশাসন : গোলাপগঞ্জ মডেল থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রাশেদুল হক চৌধুরী, ওসি হারুনুর রশিদ চৌধুরী, ওসি তদন্ত আবুল হাশেম প্রমুখ। পৌরসভা : গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে পৌরসভা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর আওয়ামীলীগ : পৌর আওয়ামীলীগ দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ চৌধুরী কফি, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আশিদুর রহমান আশাই, হাদিউজ্জামান মাছুম, আব্দুল মুকিত, পারভেজ উদ্দিন, ইমরুল হানিফ, আজির উদ্দিন, আফজল হোসেন সোহেল, আব্দুস সালাম শিপলু, জয়নাল আহমদ, সোহেল আহমদ, আখতার হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান কামিল, শান্ত দাস, রুহুল ইসলাম প্রমুখ। গোলাপগঞ্জ প্রেসক্লাব : গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে গোলাপগঞ্জ প্রেসক্লাব । এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য দিনেশ দেবনাথ। সাংবাদিক ফারহান মাসুদ আফসর প্রমুখ। পৌর বিএনপি : পৌর বিএনপির মশিউর রহমান মহি, হেলালুজ্জামান হেলালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার : গোলাপগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন -বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম, সহ-সভাপতি বাবুল আহমদ প্রমুখ। এছাড়া, উপজেলা স্কাউট, ছাত্রলীগ, যুবদলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদীতে। এদিকে দিনের শুরুতে সকল প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধ্বনমিত করে সকাল পৌনে ৯ টায় প্রভাত ফেরিতে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবীর, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, সহকারী কমিশনার ভূমি অনুপমা দাস, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সমবায় অফিসার জামাল মিঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডা. শাহনেওয়াজ রহমান, অফিসার আব্দুল মোহাইমিন, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, শিক্ষক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক সুলতান আবু নাসের, ছাত্রলীগ নেতা শাকিল হোসেন-সহ ছাত্র শিক্ষক এবং সুধী জন। পরে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে চিত্রাঙ্খন প্রতিযোগীতার পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনাসভায় নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবীরের সভাপতিত্বে ও সমবায় অফিসার জামাল মিঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধূরী, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, সহকারী কমিশনার ভূমি অনুপৃা দাস, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, ওসি হারুনুর রশীদ চৌধূরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষনুরাগী এনাম আহমদ চৌধূরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচরী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, ছাত্র-শিক্ষক সহ সাংবাদিক নেতৃবৃন্দ। সর্বশেষে বাদ জোহর মসজিদ এবং বিভিন্ন উপাসনালয়ে মহান শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।