ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

মৃত অবস্থায়ও হাতকড়া, নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু চিকিৎসা অবহেলায়?

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

মৃত অবস্থায়ও হাতকড়া, নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু চিকিৎসা অবহেলায়?
নরসিংদীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির শায়িত হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে ব্রাহ্মণহাটা গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় সাধারণ মানুষের ঢল নামে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় কোন মাইকিং করতে না দেয়ার পরেও জননেতা নুরুল মজিদ হুমায়ুনের জানাযায় হাজার হাজার মানুষ অংশ নেন।। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়। ৭৫ বছর বয়সী সাবেক শিল্পমন্ত্রী মুক্তিযোদ্ধা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে কারাগার থেকে ২৭ সেপ্টেম্বর,শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তিনি মারা যান। চিকিৎসারত, এমনকি মৃত্যুর পর তাঁর হাতেও হাতকড়া পরিয়ে রাখাকে দেখা যায়। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। কারাগারেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। একটি সুরক্ষিত এলাকার মধ্যে কীভাবে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে লিখেছেন, ‘ভাবির কাছে দুপুরেই শুনলাম তার চিকিৎসা নিয়ে জেল কর্তৃপক্ষের তালবাহানা এবং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর পিজি হাসপাতাল যথাযথ চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। শেষমেষ উপায় না পেয়ে জেল কর্তৃপক্ষ তাকে পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনীতির বাইরে হুমায়ূন ভাই ছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং মুক্তিযোদ্ধা। এই মৃত্যু নির্মমভাবে মনে করিয়ে দিল—রাষ্ট্র যদি চিকিৎসা ও মানবিকতার দায়িত্ব এড়িয়ে যায়, তবে আজ হুমায়ুন ভাই, কাল অন্য কারও; এমন ভাগ্যই অপেক্ষা করছে সবার জন্য।’ সাংবাদিক শরিফুল হাসান ফেসবুকে লিখেছেন, ‘যুদ্ধের ময়দানে যে শত্রুকে আপনি পরাজিত করতে চান, অসুস্থ, আহত বা বন্দি হলে তারও সুচিকিৎসা পাওয়ার ব্যবস্থা আছে। আর এই দেশে একজন মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ৭৫ বছরে একজন প্রবীণ যথাযথ চিকিৎসা তো পেলেনই না উল্টো মৃত্যুর আগে এমনকি মরে যাবার পরেও হাতকড়া খোলা হয় না! আফসোস বাংলাদেশ মানবাধিকার আর আইনের শাসনের দিকে হাঁটলো না! সরকারের নীতি নির্ধারকদের কাছে অনুরোধ, অসুস্থদের অন্তত চিকিৎসার ব্যবস্থা করুন।’ কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । বার্তায় উল্লেখ করা হয়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান। নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। যুবলীগের প্রতিষ্ঠালগ্নে তিনি ছিলেন কেন্দ্রীয় নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।