ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

বাংলাদেশসহ তিন দেশে আইইএলটিএস প্রতারণা, ব্রিটেনে ভিসা জালিয়াতির আশঙ্কা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

বাংলাদেশসহ তিন দেশে আইইএলটিএস প্রতারণা, ব্রিটেনে ভিসা জালিয়াতির আশঙ্কা

বাধ্যতামূলক ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজারো শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অভিবাসী ব্রিটেনে ভিসা পেয়েছেন—এমন একটি বড় ধরনের মার্কিং–ত্রুটি উদঘাটিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা আইইএলটিএস–এ ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী ভুল স্কোর পেয়েছেন বলে জানা গেছে। পরীক্ষার ফল ভুলভাবে বেশি দেখানো হওয়াই এর প্রধান কারণ।

আইইএলটিএস কর্তৃপক্ষ জানায়, ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে লিসেনিং ও রিডিং অংশের কিছু প্রশ্নে ত্রুটি ঘটে। তাদের দাবি—এটি মোট পরীক্ষার প্রায় এক শতাংশকে প্রভাবিত করেছে, যা সংখ্যায় প্রায় ৭৮ হাজার পরীক্ষার্থী। এই ভুল দুই বছরেরও বেশি সময় অজানা থাকায় অনেকেই ভুল স্কোর পেয়ে শিক্ষার্থী কিংবা কর্মী ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

ইংরেজি দক্ষতার ঘাটতি নিয়ে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবাখাতে আগে থেকেই উদ্বেগ ছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতে, বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশের ভাষাগত দক্ষতা প্রত্যাশিত মানে পৌঁছায় না। এনএইচএস–এর কোরোনাররা সতর্ক করেছেন, দুর্বল ইংরেজি জানা স্বাস্থ্যকর্মীরা রোগীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং অতীতে এ ধরনের ভুলে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এক ক্ষেত্রে দেখা যায়, এক কেয়ার–ওয়ার্কার “breathing” ও “bleeding”—এর পার্থক্য বুঝতে না পারায় জরুরি মুহূর্তে বড় ভুল হয়ে যায়।

এদিকে বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনে আইইএলটিএস পরীক্ষায় প্রতারণার প্রমাণ মিলেছে। বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে £১,০০০ থেকে £২,৫০০–এ বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিয়েতনামে প্রশ্নফাঁসের সন্দেহে শেষ মুহূর্তে একটি পরীক্ষার প্রশ্নপত্র বদলাতে বাধ্য হয় ব্রিটিশ কাউন্সিল। ভিসা জালিয়াতির ঝুঁকি বিবেচনায় যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নিয়োগ স্থগিত করেছে।

শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প বলেন, “ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় দশ লাখ মানুষ ইংরেজি ভালোভাবে বলতে পারেন না। এখন জানা যাচ্ছে প্রায় ৭৮,০০০ জন ভুল স্কোর পেয়ে ভিসা পেয়েছেন। যারা ভুলভাবে ভিসা পেয়েছেন—তাদের অপসারণ করতে হবে।” তার মতে, ইংরেজি না জানলে অভিবাসীরা সমাজে একীভূত হতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

ব্রিটিশ কাউন্সিল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের নতুন স্কোর পাঠিয়েছে এবং ক্ষমা চেয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে এ ধরনের ত্রুটি রোধে মান নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। তবে কোভিড–কালে নেওয়া সরকারি ঋণের £১৯৭ মিলিয়ন এখনো পরিশোধ করতে সংগ্রাম করছে তারা; ভুল স্কোরের ক্ষতিপূরণ দাবি উঠলে আর্থিক চাপ আরও বাড়বে।

ইংরেজি পরীক্ষার জন্য £৮১৬ মিলিয়ন মূল্যের নতুন পাঁচ বছরের চুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের হোম অফিস। এতে ব্রিটিশ কাউন্সিল ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে—বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো সমস্যা নেই এবং পরীক্ষার মান ধরে রাখতে কঠোর ব্যবস্থা চালু রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ