ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

জুড়ীতে আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ০৭:৪৬ পিএম

জুড়ীতে আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতা বহিষ্কার
মৌলভীবাজারের জুড়ীতে দলীয় নির্দেশনা অমান্য করে আসন্ন ইউপি নির্বাচনে ‘নৌকার’ প্রার্থীকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশ নেওয়ায় তিন আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। ৩০ অক্টোবর জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বহিস্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনফর আলী, পূর্ব-জুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সালেহ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল ও গোয়ালবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে দলীয় প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনফর আলী। পূর্ব জুড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলার এই তিন নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হলো। এর আগে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দলীয় প্রার্থী শাহাব উদ্দিন আহমেদ লেমনের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা ভঙ্গ করায় আওয়ামী যুবলীগ থেকে বহিস্কার করা হয়। ২৮ অক্টোবর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে দলীয় পদপদবী থেকে বহিস্কার করা হয়। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।