ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

জাতীয় নির্বাচনে আর থাকছে না পোস্টার

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

জাতীয় নির্বাচনে আর থাকছে না পোস্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত আচরণবিধি অনুযায়ী, এবার থেকে কোনো প্রার্থী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে প্রতিটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধিতে নতুন করে এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন।

এছাড়া নির্বাচনের দিন ও প্রচারণাকালে কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট হতে পারবে। একটি আসনে সর্বাধিক ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা এ আচরণবিধি বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

নারীদের সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানো নিষিদ্ধকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তির বিধানও রাখা হয়েছে নতুন আচরণবিধিতে।

এছাড়া আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার পাশাপাশি জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। পূর্বের মতো ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।

সূত্র জানায়, আচরণবিধিতে আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হলেও কিছু নতুন ধারা যোগ করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, “আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে জরিমানা ও প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। বিলবোর্ড ব্যবহারের কারণে খরচ বাড়বে কি না, তা নির্ভর করবে প্রার্থীর নিজস্ব সিদ্ধান্তের ওপর।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ সম্পন্ন করেছে ইসি।