কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার ৩১ মার্চ প্রতিদিনের মত ব্রিফিংয়ে জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় কুয়েতে ২৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৭৩ জন, আই সি ইউ তে রয়েছে ১৩ জন। ২৩ জন আক্রান্তের মধ্যে ২ জন বাংলাদেশি শনাক্ত করা হয়।
এর আগে ৩ জন বাংলাদেশি সহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। দেশটির মাহবুল্লা এলাকায় কোম্পানির একাধিক বিল্ডিং কোয়ারেন্টান করে রাখা হয়েছে। যেখান থেকে ৩/৪ দিন আগে ভারতীয় ও বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। সে জন্য সেখানকার কোম্পানির একাধিক বেরাক কোয়ারেন্টান করে রাখা হয়েছে।
কুয়েত সরকার তাদের দেশের জনগণ ও অন্যান্য অভিবাসীদের সরকারের সাথে সহযোগীতা করতে ঘরে থাকতে বলছে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হচ্ছে বারবার।
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
-
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে
-
কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর
-
কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম
আরও পড়ুন: