ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

‘আল্পনা’ সিনেমা হলে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ ব্যানার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

‘আল্পনা’ সিনেমা হলে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ ব্যানার

নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল ভবনে ঝুলছে এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ ব্যানার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’-এর পক্ষে মাওলানা শহিদুল এই ভবনটি ইজারা নিয়ে দাওয়াতি কার্যক্রমের কেন্দ্র বা তাবলিগী মার্কাজ মসজিদ হিসেবে ব্যবহার করছেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, “২০ বছর আগে এখানে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি অনেক আগে বন্ধ হয়ে যায়। ভেস্টেড প্রপার্টি হিসেবে সরকারের কাছ থেকে কেউ এটি ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে জেনেছি।”

যে ভবনটিতে সিনেমা হল ছিল, সেটির সামনে এখনো একটি নামফলক রয়েছে। সেখানে লেখা আছে, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে এ ভবনের উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম. শাফায়াত আলী। পরে ভবনটি সিনেমা হলে রূপ নেয়। স্থানীয়রা জানান, প্রায় দুই দশক ধরে ভবনটি খালি পড়ে আছে।

ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একসময় সিনেমা হলকে কেন্দ্র করে গড়ে ওঠা দোকানপাটও উঠে গেছে। আশপাশে ঝোপঝাড়ে ভরে গেছে, মানুষজনও খুব একটা চলাচল করে না এ পথে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এ এলাকায় সরকারের আধুনিক মডেল মসজিদের নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই এর উদ্বোধন হবে, যেখানে নামাজের পাশাপাশি ইসলামী সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থা থাকবে।

‘সাথী ভাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ বলেন, “আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ। যেখানে একসময় গুনাহের অন্ধকার ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির আর দ্বীনি দাওয়াতের আলো ছড়িয়ে পড়বে। অন্ধকার বিদায় নেবে, জায়গা নেবে ঈমানের নূর।”

তবে সমালোচনাও উঠেছে। সিপিবি নড়াইল জেলার সভাপতি জি এম বরকত উল্লাহ বলেন, “অবশ্যই মসজিদ হতে হবে। কিন্তু অধুনালুপ্ত সিনেমা হলে না করলেই ভালো হত। বিষয়টি দুঃখজনক। কাছাকাছি সরকারের আধুনিক মডেল মসজিদ তৈরি হচ্ছে, তাই এই জায়গাটি সংরক্ষণ করা যেত।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেবের মন্তব্য, “আরও অনেক জায়গা ছিল, সেখানে তাবলিগী মার্কাজ মসজিদ করলে ভালো হত।”

সুলতান মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভবনটি তো অনেক পুরনো, হঠাৎ ভেঙে পড়বে না তো!”

নড়াইলের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার বলেন, “আমার জানা মতে, নড়াইলে এখন আর কোনো সিনেমা হল নেই। সদরে ছিল ‘চিত্রাবাণী’, লোহাগড়ায় ‘সন্ধ্যা’ আর কালিয়ায় ছিল ‘আল্পনা’। সবই এখন অতীত।”