ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

আদালতপাড়ায় প্রকাশ্যে গুলি, হত্যা মামলায় হাজিরা দিতে এসে খুন মামুন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

আদালতপাড়ায় প্রকাশ্যে গুলি, হত্যা মামলায় হাজিরা দিতে এসে খুন মামুন

হত্যা মামলার হাজিরা দিয়ে ফেরার পথে পুরান ঢাকায় দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়েছে একসময়কার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তিনি ২৮ বছর আগে জাহিদ আমিন ওরফে হিমেল হত্যা মামলায় হাজিরা দিতে এসেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং এলাকায় ২৫ বছর বয়সী জাহিদ আমিন ওরফে হিমেলকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় হিমেলের বন্ধু সাইদও আহত হন। এরপর হিমেলের মা জাফরুন নাহার সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৭ সেপ্টেম্বর তারিক সাইফ মামুনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অন্যান্য আসামিরা হলেন— ওসমান, মাসুদ ওরফে নাজমুল হোসেন, রতন, ইমন ও হেলাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমিনুন নেসার আদালতে সেদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য তালিকাভুক্ত ছিল। আদালতে হাজিরা দেন তারিক সাইফ মামুন। কিন্তু কোনও সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত আগামী বছরের ৪ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

আদালত থেকে বের হয়ে মামুন যান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৫১ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হচ্ছিলেন। মূল ফটক অতিক্রম করে সামনের রাস্তায় পৌঁছালে আবার দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। তখন চিকিৎসা নিতে আসা লোকজনকেও ছুটোছুটি করতে দেখা যায়।

হাসপাতালের নিরাপত্তাকর্মী মো. তারেক জানান, দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলিটি গিয়ে লাগে হাসপাতালের জানালার গ্লাসে। তারা আরও পাঁচ রাউন্ড গুলি করে। তিনটি গুলি গিয়ে লাগে মামুনের শরীরে। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। “শুনেছি তিনি মারা গেছেন,” বলেন তিনি।

নিরাপত্তাকর্মী তারেক আরও জানান, “শুনেছি, যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, তার কাছে একজন ভিক্ষুক খাবারের জন্য টাকা চেয়েছিলেন। সেই টাকা দিতে তিনি হাসপাতালে এসেছিলেন। আবার কেউ কেউ বলছেন, তিনি গাড়ি পার্কিং করতে এসেছিলেন।”

যোগাযোগ করা হলে মামুনের আইনজীবী মেহেদী হাসান বলেন, “তিনি আদালতে হাজিরা দিয়েছেন। মামলাটি ১৯৯৭ সালের। সাক্ষীরা আসে না। আদালতকে বলি মামলাটি শেষ করতে। পরে আবার সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়।”

মামুন কেন হাসপাতালে গিয়েছিলেন—জানতে চাইলে তিনি বলেন, “এটা তো বলতে পারবো না। আমার অন্য মামলা থাকায় আমি চলে গিয়েছিলাম। তিনিও আদালত থেকে বের হয়ে যান।”

ঘটনার পর মামুনের খালাতো ভাই হাফিজ সাংবাদিকদের বলেন, “আমার ভাই একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে কে হত্যা করলো আমি জানি না। সে কোনও রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।”

পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের বেশি কারাভোগের পর ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। তিন মাসের মাথায় তেজগাঁও বিজি প্রেস এলাকায় তাকে হত্যার চেষ্টা হয়।

সেই সময় রাস্তার ওপর তার গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি চালানো হলে আইনজীবী ভুবন চন্দ্র শীল গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তখন মামুন জানান, হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায় এবং তিনি পুলিশকে বলেছিলেন—তেজগাঁওয়ের ওই হামলার পেছনে পুলিশের তালিকাভুক্ত আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে।

উল্লেখ্য, সোহেল চৌধুরী হত্যা মামলায় গত বছরের ৯ মে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারিক সাইফ মামুনসহ ছয়জন খালাস পান। তবে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিন আসামিকে একই ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়।