ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

আবুধাবীতে বাংলা টাইগার্স মাঠে নামবে ১৬ নভেম্বর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৫:৫০ পিএম

আবুধাবীতে বাংলা টাইগার্স মাঠে নামবে ১৬ নভেম্বর
  • আমিনুল হক, আবুধাবী থেকে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠেয় আবুধাবী টি ১০ লীগে বাংলাদেশি মালিকানাধিন দল 'বাংলা টাইগার্স' আমিরাতে বাংলাদেশিরা যে ইমেজ সংকটে ভোগছেন তা উত্তরণ ঘটাতে চায়। খেলার মাঠে বিশ্বকাপের মতো বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক তুলে আনতে চায়।

সোমবার আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রবাসিদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন বক্তারা।

কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্সের আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টি-টেন ক্রিকেট লীগের তৃতীয় সংস্করণ ১৬ই নভেম্বর মাঠে গড়াবে এবং চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত। ১০ ওভারের এই ক্রিকেট আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের মালিকানাধীন দল ‘বাংলা টাইগার্স’। আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাংলা টাইগার্স’ ফ্র্যাঞ্চাইজি। আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সমর্থকদের আবুধাবির ভেন্যুতে যাতায়াতের সুবিধা দিবে। আরব আমিরাতে বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামে আসার জন্য বাংলা টাইগার্স ৬০ টি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছে।

বাংলা টাইগার্স আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদার আরো জানান, বাংলাদেশি দলের খেলা দেখতে প্রবাসিদের ২০০০ টিকেট ফ্রি দেয়া হবে। লাল সবুজের জার্সি, ক্যাপ দেওয়া হবে। সব দলের সেলিব্রেটি ব্রান্ড অ্যাম্বেসেডর থাকলেও বাংলা টাইগার্সের ব্রান্ড হলেন বাংলাদেশি প্রবাসিরা। প্রবাসীদের সম্মান জানিয়ে আমাদের দলের ব্রান্ড করেছি প্রতিটি প্রবাসিকেই। আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বাংলা টাইগার্সের ভরসা বাড়িয়ে দিয়েছেন। এভাবে আবুধাবী স্টেডিয়ামেও প্রবাসীদের হাজার হাজার বাংলাদেশী উপস্থিত হয়ে বাংলা টাইগার্সকে উৎসাহ যোগাবেন।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ইমদাদ হোসেন, হাবিবুল হক হাবিব, আকতার হোসাইন রাজু, ইউনুস শিকদার, রেজাউল করিম, আব্দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জমশেদ, নূর হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াসিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

প্রসঙ্গত বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবীতে অনুষ্ঠিত হবে। ম্যাচে মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।