ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে অফিসিয়াল নির্বাচন বিজ্ঞপ্তি ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে (Children Education Centre) নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক সভায় এই নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জনাব আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নির্বাচন কমিশনার জনাব রিয়াজ উদ্দিন এবং সহযোগিতা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন কমিশনার জনাব আব্দুল আজিজ ফারুক। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আশরাফুল ইসলাম।

সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রার্থী ও ট্রাস্টিকে নির্বাচনী বিধি-বিধান, সময়সূচি ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়।

প্রকাশিত নির্বাচন বিজ্ঞপ্তি অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর ২০২৬, রোববার, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে Ensign Youth Club, 18 Wellclose Street, London E1 8HY, UK।

সভায় বিপুল সংখ্যক ট্রাস্টি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মজির উদ্দিন ও মাইজ উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মামুনুর রাশিদ খান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ জহির হোসেন গউস, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ ও সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাবেক নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ মৌলানা আশরাফুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ট্রাস্টি সেলিম আহমদ খান, গ্রেটার ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকের সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার ও সহ-সাধারণ সম্পাদক মিসবাহ মাসুম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক কোষাধ্যক্ষ বদরুল ইসলাম বাবুল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামিম আহমদ, প্রবীণ ট্রাস্টি শামিম আহমদ চৌধুরী, ফারুক মিয়া, আব্দুল বারি নাছির প্রমুখ।

নির্বাচন কমিশন সকল সম্মানিত ট্রাস্টিকে প্রকাশিত নির্বাচন বিজ্ঞপ্তি মনোযোগসহকারে পর্যালোচনা করে নির্বাচনের সময়সূচি, মনোনয়নের শর্তাবলি, ভোটগ্রহণের নিয়ম এবং গুরুত্বপূর্ণ সময়সীমা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।

নির্বাচন কমিশন
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে

তথ্যসূত্র: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক নির্বাচন বিজ্ঞপ্তি