ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম

লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার

যুক্তরাজ্যের লন্ডনে উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে আয়োজিত দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দল।

ভিক্টোরিয়া ক্রিকেট গ্রাউন্ডে টি-১০ টুর্নামেন্ট

মঙ্গলবার (২৫ আগস্ট) লন্ডনের ভিক্টোরিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। যুক্তরাজ্যে প্রবাসী গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের সদস্য ইকবাল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি গোলাম জিলানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিবরিয়া ওয়াহিদ, সেরা বোলারের পুরস্কার পান ফয়েজ আহমদ, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন জিল্লুর রহমান এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রাহাত। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তব্য রাখেন দলের অধিনায়কেরা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর অ্যাডভোকেট হোসাইন আহমদ, গোয়াইনঘাট অলস্টার ক্রিকেট দলের অধিনায়ক ফয়েজ আহমদ, গোয়াইনঘাট ইয়ংস্টার ক্রিকেট দলের অধিনায়ক মারুফ আহমদ এবং গোয়াইনঘাট সুপারস্টার ক্রিকেট দলের সহ-অধিনায়ক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নতুন প্রতিভা বিকাশই আয়োজকদের লক্ষ্য

আয়োজকেরা জানান, গোয়াইনঘাট উপজেলার খেলোয়াড়দের একত্রিত করে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রবাসে গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা আরও শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ্য।