শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক এমবিই (Member of the Order of the British Empire) খেতাবে ভূষিত চন্দরপুরের কৃতিসন্তান ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বাংলা বিষয়ের শিক্ষক রাসেল বিশ্বাস ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম চৌধুরী, ৫নং বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মুতলিব এবং লালনগীতি শিল্পী ও সঙ্গীত শিক্ষক মিতা তাহের।
অনুষ্ঠানের শুরুতে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আবু মুসা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিই এর জীবন, শিক্ষা, কর্ম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।
বক্তারা তাঁর দীর্ঘদিনের সমাজসেবা, মানবকল্যাণ ও শিক্ষা-সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এমবিই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে চন্দরপুর তথা বৃহত্তর এলাকার জন্য যে গৌরব বয়ে এনেছেন, তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ডা. ফারুক উদ্দিন, আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য সিফত আলী, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য উস্তার আলী, সমাজসেবী নুরুল হুদা, চন্দরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়সল, সমাজসেবী আব্দুল কুদ্দুছ, ছলফু মিয়া, সাইফুল হক, ফয়ছল আহমদ, সাইদুল ইসলাম লালসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্য পর্বে অতিথিবৃন্দ আবু তাহের এমবিইয়ের কর্মময় জীবন ও অবদানের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়; এটি চন্দরপুর ও বৃহত্তর এলাকার জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
পরে আবু তাহের এমবিই তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং শৈশব, শিক্ষা ও চন্দরপুরের সঙ্গে তাঁর স্মৃতিময় সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিইকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সংবর্ধিত অতিথির প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর এমন সম্মাননা অর্জন বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
-
যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া
-
আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ
-
ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে
-
লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার
-
লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার
আরও পড়ুন: