ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সর্বশেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। দেশে ফেরার আগে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে লন্ডনের মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জানান, যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্রগুলো জানায়, ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বরের এ কর্মসূচি উপলক্ষে রবিবারই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমেদ।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও তার ব্যবহৃত জিনিসপত্র নিতে ২৪ ডিসেম্বরের আগেই লন্ডনে ফিরে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরতে পারেন। এছাড়া তাদের কন্যা ডা. জাইমা রহমান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন—এটা নিশ্চিত।

জানা গেছে, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠান হবে না।

তারেক রহমানের পরিবারের সদস্যদের বাইরে সফরসঙ্গী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যে দলের প্রবীণতম নেতা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দীন, বিএনপির মিডিয়া টিমের সিনিয়র সদস্য সালেহ শিবলী দেশে ফিরছেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য বা সিনিয়র নেতারাও তারেক রহমানকে নিতে ও তার সহযাত্রী হতে লন্ডনে আসতে পারেন।