ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ মে ২০২২, ০৩:০৩ এএম

লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আয়োজনে  পিঠা উৎসব অনুষ্ঠিত
৭ মে শনিবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা উৎসব, ঈদ পূর্ণমিলনী এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
লন্ডনের ম্যানর পার্কস্থ লন্ডন ভ্যানুতে  বাংলাদেশের গ্রাম-বাংলার সংস্কৃতির ধারক এ পিঠা উৎসবটি পরিণত হয় বাঙালির মিলনমেলায়। উচ্চারিত হয় বাঙালি সংস্কৃতির জয় গান। ব্রিটেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এ পিঠা উৎসবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত ও ট্রেজারার বদরুল আলম বাবুল।
অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সাংবাদিক আনোয়ার শাহজাহান।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি আমীর হোসেন। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, গান, কবিতা, পুঁথি পাঠ, কৌতুক, মনোজ্ঞ পরিবেশনাসহ নানা কর্মসূচি। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা,
অভিনন্দন এসবের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনে বাঙালি সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও আপ্লুত করে তোলে। পিঠা উৎসবে গোলাপগঞ্জ এলাকার লোকজন ছাড়াও বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের আয়োজন প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে পরিচিত করার বড় সুযোগ তৈরি করে দেয়। সেই সঙ্গে এ ধরণের অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে।
অনুষ্ঠানে গান, পুঁথি পাঠ, কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন পাশাপাশি বক্তব্য রাখেন, ডাক্তার হাফিজ উদ্দীন আহমদ, ড. আব্দুল আজিজ তকি, আবজল হোসেন, লেখক ফারুক আহমদ, ইছবাহ উদ্দিন আহমদ, জয়নাল উদ্দিন, মাহমুদুর রহমান শানুর, আলহাজ্ব মো: আবুল কালাম, ফেরদৌস আলম, আফসর হোসেন এনাম, হাবিবুর রহমান, সাংবাদিক এনাম চৌধুরী, স্মৃতি আজাদ, কবি হাফসা ইসলাম নুর, কবি শাহারা খান, কবি নুরজাহান রহমান, ইয়াইয়া খান, শেখ রওশন আরা নীপা প্রমুখ।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন, মিছবাহ জামাল, জহির হোসেন গৌছ, আব্দুল বাছির, মোহাম্মদ জাকারিয়া, জেনিফার সারোয়ার লাক্সমী, সালেহ আহমদ, কবির আহমদ, আব্দুল বাছিত, মোহাম্মদ সুলতান আহমদ, মুফিজুর রহমান চৌধুরী একলিল, রওশন জাহান, শাহিন আহমদ, সলিসিটর এম এ শাফি, আলম খান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মকলু মিয়া, আকলু মিয়া, রায়হান উদ্দিন, নুরুল ইসলাম, জামিল আহমদ, জুবায়ের সিদ্দিকী, আব্দুস সামাদ, মুহিবুর রহমান মুহিব, রিনা দাস, শাহজান সিরাজ দারা, আনোয়ার খান, জ্যোতি জামান, আমির খছরু, মাসুদ আহমদ, আকরাম চৌধুরী, আজাদ আলী, আবুল হোসেন, কয়েস আহমদ রুহেল, শাহজাহান সিদ্দিক, আলম চৌধুরী, দেলওয়ার খান, কবির আহমদ, রাজিউর রহমান, দেলোয়ার হোসেন, কিশওয়ার এনাম লিটন, সুহেল আহমদ, শাখাওয়াত হোসেন ফরাজি, আবিদ হোসেন তানু, আলী হোসেন, রুহুল আমিন, নাসরিন শাহজাহান, দিলারা বেগম, পারভীন আক্তার চৌধুরী, আয়েশা সানিলা, রেহানা কামাল, সুফিয়া খাতুন, রুহেলা হোসেন, শিরিন সুলতানা, মুন কোরেশী, ইসরাত জাহান কলি, সায়মা মোনাম, রুমানা এনাম আলিশা বেগম, রুজি বেগম, প্রমুখ।
অনুষ্ঠানে সহযোগিতা করেন তরুছায়া ওমেনস অর্গানাইজেশনের চেয়ারম্যান ও উপস্থাপক শেখ রওশন আরা নীপা, বিউটিফুল লেডিস গ্রুপের মিছবা আহমদ, ইষ্টান কানেকশন এর তাহিরা জিনিয়া প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক সুধিজন ও নারী-পুরুষ দর্শনার্থী উপস্থিতিতে ব্রিটেনের সুনামখ্যাত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত বলেন, এ উৎসবে আমাদের লক্ষ্য পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমাদের প্রজন্মকে মুক্ত করে সবার মাঝে বাঙালি ঐতিহ্যকে ধারণ করার একটি প্রবণতা গড়ে তোলা। এ সংস্কৃতির ধারক, বাহক ও রক্ষার দায়িত্ব আমাদের সবার। এই রঙ বে-রঙ্গের পিঠা উৎসবে যাঁরা যোগ দিয়েছে তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তিনি আগামী ৩ জুলাই গোলাপগঞ্জ উৎসবে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
https://www.youtube.com/watch?v=C5vEStuwdzc&t=5s